০৫:৫২ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ এপ্রিল ২০২৬, ১ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে কিশোর গ্যাংয়ের ছুরিকাঘাতে কিশোর খুন

  • আপডেট: ১২:১১:২৩ অপরাহ্ন, শনিবার, ২৪ মে ২০২৫
  • 103

নারায়ণগঞ্জ প্রতিনিধি : নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে কিশোর গ্যাংয়ের ছুরিকাঘাতে আব্দুল্লাহ খান পায়েল (১৪) নামে এক কিশোর নিহত হয়েছে। গতকাল ২৩ মে শুক্রবার রাত ১০টায় নাসিক ৮নং ওয়ার্ডের ধনকুন্ডা ভান্ডারি পুলের ডিএনডি লেক পাড় সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে। বিষয়টি জাগো নিউজকে নিশ্চিত করেছেন সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শাহিনূর আলম। নিহত কিশোর নারায়ণগঞ্জের ডন চেম্বার এলাকার স্থানীয় বাসিন্দা শামীম খানের ছেলে। স্থানীয় বাসিন্দা ও পুলিশ সূত্রে জানা গেছে, নিহত কিশোরের সঙ্গে একই এলাকার অন্য আরেকটি গ্রুপের দ্বন্দ্ব সৃষ্টি হয়। তারই জেরে ওই কিশোরকে ছুরিকাঘাত করা হয়। গুরুতর আহত অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। ওসি মোহাম্মদ শাহিনূর আলম জানান, প্রাথমিকভাবে জেনেছি নিহতের সঙ্গে অন্য আরেকটি গ্রুপের চড়-থাপ্পড় দেওয়াকে কেন্দ্র করে ঝামেলা ছিল। সেই বিষয়ে আজ উভয়ে সমঝোতায় বসলে ওই বৈঠকেই নিহতকে ছুরিকাঘাত করা হয়। আমরা এখনো পুরো তথ্য পাইনি। বিস্তারিত পরে জানাবো।

সর্বাধিক পঠিত

বর্ণাঢ্য শোভাযাত্রায় ১৪৩৩ বঙ্গাব্দকে বরণ করে নিয়েছে চট্টগ্রাম

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে কিশোর গ্যাংয়ের ছুরিকাঘাতে কিশোর খুন

আপডেট: ১২:১১:২৩ অপরাহ্ন, শনিবার, ২৪ মে ২০২৫