০৬:২০ অপরাহ্ন, শনিবার, ২৭ জুন ২০২৬, ১৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

সিরাজগঞ্জে অটোরিকশাকে মাইক্রোবাসের চাপায় নিহত ৫

  • আপডেট: ০৫:৩৭:৩৯ অপরাহ্ন, রবিবার, ৮ সেপ্টেম্বর ২০২৪
  • 199

সিরাজগঞ্জ প্রতিনিধি : সিরাজগঞ্জের কামারখন্দে মাইক্রোবাসচাপায় সিএনজিচালিত অটোরিকশার চার যাত্রী ও চালকসহ পাঁচ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও দুজন। কামারখন্দ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেজাউল করিম জানান, আজ ৮ সেপ্টেম্বর রবিবার দুপুর ১২টার দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহতদের মধ্যে তিন জনের পরিচয় পাওয়া গেছে। তারা হলেন, রায়গঞ্জ উপজেলার ব্রাক্ষবয়রা গ্রামের বাসিন্দা অটোরিকশাচালক রাসেদুল ইসলাম, তাড়াশ উপজেলার ভাটড়া গ্রামের নুরুজ্জামান ও তারেক রহমান। কামারখন্দ থানার ওসি জানান, সিরাজগঞ্জ থেকে নলকাগামী যাচ্ছিল একটি সিএনজিচালিত অটোরিকশা। সিরাজগঞ্জ-নলকা আঞ্চলিক সড়কের কামারখন্দ উপজেলার ভদ্রঘাট এলাকায় এসিআই মিলের সামনে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি মাইক্রোবাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই রাসেদুল, নুরুজ্জামান ও তারেক নিহত হন। আহত হন আরও চার জন। খবর পেয়ে পুলিশ ও ফায়ার ব্রিগেডের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে শহীদ এম মনসুর আলী মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠালে সেখানে আরও দুজনের মৃত্যু হয়।

সর্বাধিক পঠিত

দেশের বাজারে সোনার দাম বাড়ানো হয়েছে ভরিতে ৫৪৮২ টাকা

সিরাজগঞ্জে অটোরিকশাকে মাইক্রোবাসের চাপায় নিহত ৫

আপডেট: ০৫:৩৭:৩৯ অপরাহ্ন, রবিবার, ৮ সেপ্টেম্বর ২০২৪