মুহাম্মদ এরশাদুল হক, আরব আমিরাত থেকে: আরব আমিরাতের শারজায় বাংলাদেশী প্রবাসীদের সম্মানে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গত ১৬ মার্চ সংযুক্ত আরব আমিরাতের শারজায় প্রবাসী ব্যবসায়ী আহমেদ আলী জাহাঙ্গীরের উদ্যোগে বাংলাদেশী প্রবাসীদের সম্মানে আয়োজিত ইফতার ও দোয়া মাহফিল সারজা আল জুবায়ের ফার্ম হাউজে অনুষ্ঠিত হয়।
ইফতার মাহফিলে উপস্থিত ছিলেন প্রকৌশলী আবু জাফর চৌধুরী সিআইপি, আইয়ুব আলী বাবুল সিআইপি, মিসেস আবিদা হোসেন, রোমানা জাহাঙ্গীর, একরামুজ্জা মান খান, আবুমোহাম্মদ খোরশেদ, আব্দুলব্দু আলিম, সাইফুদ্দিন আহমেদ, প্রকৌশলী জিল্লুর রহমান, সিআইপি জাকির হোসেন চুট্টু ,আবুতাহের ভূইয়া, মোহাম্মদ সিরাজদুল্লাহ, মোহাম্মদ দিদার, শাফায়েত উল্লাহ, হাসান জাকির, মোহাম্মদ আলম সহ ইফতার মাহফিলে দুবাই ও উত্তর আমিরাতের বাংলাদেশ কমিউনিটির নেতৃবৃন্দবৃ , বিভিন্ন দল ও সংগঠনের নেতাকর্মীরা সপরিবারে অংশ নেয়।
ইফতারের আয়োজক ব্যবসায়ী আহমেদ আলী জাহাঙ্গীর বলেন, প্রতি বছরের মতো এবারও আমি এ ইফতার মাহফিলের আয়োজন করেছি। একসঙ্গে অনেক মানুষকে ইফতার করাতে পারাটা যেমন আনন্দের, তেমনি অনেকের সঙ্গে ইফতার করাও অনেক বেশি সওয়াবের। এছাড়া এক সাথে শত শত মানুষের মধ্যে ইফতার করতে পারার আনন্দ অন্যরকম।
ইফতারের আগে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর সুখ-শান্তি, সুনাম ও সমৃদ্ধিমৃ কামনা করে মোনাজাত করা হয়।
মুহাম্মদ এরশাদুল হক, আরব আমিরাত 






















