১০:০৫ পূর্বাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

ফরিদপুরে নৌকার প্রার্থীর নির্বাচনী ক্যাম্প ভাঙচুর

  • আপডেট: ০৫:০৫:১৮ অপরাহ্ন, সোমবার, ২৫ ডিসেম্বর ২০২৩
  • 196

ফরিদপুর প্রতিনিধি: ফরিদপুরের ভাঙ্গায় আওয়ামী লীগ মনোনীত নৌকার প্রার্থী কাজী জাফর উল্যাহর নির্বাচনী ক্যাম্প ভাঙচুর হয়েছে। ২৪ ডিসেম্বর রোববার রাতে উপজেলার কালামৃধা ইউনিয়নের দুই নম্বর ওয়ার্ডের দক্ষিণ কালামৃধা গ্রামে এ ঘটনা ঘটে। এ ব্যাপারে নৌকা প্রতীকের সমর্থক ও কালামৃধা ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মো. মান্দার বেপারী আজ ২৫ ডিসেম্বর সোমবার সকালে ভাঙ্গা থানায় লিখিত অভিযোগ করেছেন।

কালামৃধা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. জায়েম বেপারী অভিযোগ করে বলেন, রোববার রাত ৮টার দিকে কালামৃধা ইউনিয়ন পরিষদের ২ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য বাদল হোসেনের নেতৃত্বে স্বতন্ত্র প্রার্থী মজিবুর রহমান চৌধুরী নিক্সনের (ঈগল পাখি) সমর্থকরা নৌকা প্রতীকের ওই নির্বাচনী ক্যাম্পে হামলা চালিয়ে চেয়ার, দলীয় প্রধান ও দলীয় প্রার্থীর ছবি ভাঙচুর করে। এ সময় তারা আওয়ামী লীগের নেতাকর্মীদের হুমকি দেন।

ভাঙ্গা থানা পুলিশের পরিদর্শক (তদন্ত) প্রদ্যোৎ সরকার বলেন, কালামৃধা এলাকায় নৌকা প্রতীকের নির্বাচনী ক্যাম্প ভাঙচুরের ঘটনা শুনে রাতেই পুলিশ পাঠানো হয়েছিল। এ ব্যাপারে আজ সকালে থানায় একটি লিখিত অভিযোগ পাওয়া গেছে। অভিযোগটি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

সর্বাধিক পঠিত