০৯:২০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ১১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

বিএনপির ৪৮ ঘণ্টার হরতালে রাজধানীতে বাড়ছে যান চলাচল

  • গাজী সুমন
  • আপডেট: ১২:০৯:৪৩ অপরাহ্ন, রবিবার, ১৯ নভেম্বর ২০২৩
  • 152

গাজী সুমন, সূর্যোদয়: বিএনপিসহ সমমনা দলগুলো ডাকা ৪৮ ঘণ্টার হরতালে কর্মসূচিতে রাজধানীর বিভিন্ন এলাকায় হরতাল সমর্থকদের দেখা যায়নি।

পাঁচ দফা অবরোধের পর জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার প্রতিবাদে সারা দেশে আজ ১৯ নভেম্বর রোববার শুরু হয়েছে বিএনপির ৪৮ ঘণ্টার হরতাল। মোড়ে মোড়ে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের সতর্ক অবস্থানের কারণে সকালে যান চলাচল কম থাকলেও বেলা বাড়ার সাথে সাথে বাড়ছে যান চলাচল। আইন শৃঙ্খলাবাহিনীর কড়া পাহারায় তেমন কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি।

দেখা গেছে, রাজধানীর, মিরপুর, উত্তরা, ধানমন্ডি, বাড্ডা, রামপুরা, যাত্রাবাড়ী, শনিরআখড়া, পল্টন, কাকরাইল, শান্তিনগর, মালিবাগ মোড়, রাজারবাগ মোড়, খিলগাঁও, ফকিরাপুল, নয়াপল্টন, আরামবাগ, মতিঝিল, দৈনিক বাংলাসহ আশেপাশের এলাকায় যান চলাচল করছে। যত বেলা বাড়ছে ততই যানবাহনের সংখ্যা বাড়ছে। ফকিরাপুল বাস ও আরামবাগের বাস কাউন্টারে দূরপাল্লার বাস ছাড়ছে বলে টিকিট বেচাকেনা হচ্ছে।

এদিকে, হরতালে নাশকতা রোধে পল্টন মোড়, নয়াপল্টন বিএনপি অফিসসহ আশেপাশে ও বিভিন্ন স্থাপনায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। পুলিশের পাশাপাশি টহল দিচ্ছেন র‌্যাব সদস্যরা। পিকেটিং এর নামে হরতালে যাতে কোনো ধরনের নাশকতা করতে না পারে সর্বোচ্চ সতর্ক রয়েছে আইনশৃঙ্খলাবাহিনীর সদস্যরা। পাঁচ দফা অবরোধের পর জাতীয় সংসদ নির্বাচনের একতরফা তফসিল ঘোষণার প্রতিবাদে সারা দেশে রোববার শুরু হয়েছে বিএনপির ৪৮ ঘণ্টার হরতাল। আজ সকাল ছয়টা থেকে মঙ্গলবার সকাল ছয়টা পর্যন্ত হরতাল চলবে।

সর্বাধিক পঠিত

পুশইনের চেষ্টা কবলে ৯ জন ১৩ ঘণ্টা শূন্যরেখায় নেই খাবার কিংবা পানি

বিএনপির ৪৮ ঘণ্টার হরতালে রাজধানীতে বাড়ছে যান চলাচল

আপডেট: ১২:০৯:৪৩ অপরাহ্ন, রবিবার, ১৯ নভেম্বর ২০২৩