০৮:৩৮ অপরাহ্ন, বুধবার, ২৪ জুন ২০২৬, ১০ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

সৌদি আরব থেকে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা

  • আপডেট: ০১:০০:১৪ অপরাহ্ন, বুধবার, ৮ নভেম্বর ২০২৩
  • 148

লিটন তালুকদার, সৌদি আরব: আন্তর্জাতিক ইসলামে নারী বিষয়ক সম্মেলন ও ওমরাহ পালন শেষে সৌদি আরব থেকে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ৮ নভেম্বর বুধবার সকাল ৭টা ৪১ মিনিটে প্রধানমন্ত্রীকে বহনকারী বিমান হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে।

প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব হাসান জাহিদ তুষার জানিয়েছেন, গত ৫ নভেম্বর রোববার বিকেলে প্রধানমন্ত্রী মদিনার প্রিন্স মোহাম্মদ বিন আবদুল আজিজ আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন এবং মদিনার মসজিদে নববীতে মহানবী হযরত মুহাম্মদ (সা.)-এর রওজা মোবারক জিয়ারত করেন। শেখ হাসিনা সেখানে আসরের নামাজের পর ফাতিহা পাঠ ও মোনাজাত করেন। একই দিন রাতে তিনি মদিনা ত্যাগ করে মক্কায় পৌঁছান।

পরে প্রধানমন্ত্রী এশার নামাজের পর মসজিদুল হারামে (কাবা শরিফ) পবিত্র ওমরাহ পালন করেন। গত ৬ নভেম্বর প্রধানমন্ত্রী শেখ হাসিনা ‘উইমেন ইন ইসলাম সম্মেলনে যোগ দিয়ে বক্তব্য দেন। সম্মেলনের ফাঁকে তিনি ওআইসি ও সদস্য দেশগুলোর শীর্ষ কর্মকর্তাদের সঙ্গেও বৈঠক করেন। সম্মেলনে যোগদানের পাশাপাশি শেখ হাসিনা উইমেন ইন ইসলাম প্রদর্শনীর উদ্বোধন করেন। তার সম্মানে আয়োজিত নৈশভোজে অংশও নেন।

৬ থেকে ৮ নভেম্বর সৌদি আরব অর্গানাইজেশন অব ইসলামিক কো-অপারেশনের (ওআইসি) জেনারেল সেক্রেটারিয়েটের সঙ্গে যৌথভাবে সম্মেলনটির আয়োজন করে।

সর্বাধিক পঠিত

পুশইনের চেষ্টা কবলে ৯ জন ১৩ ঘণ্টা শূন্যরেখায় নেই খাবার কিংবা পানি

সৌদি আরব থেকে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা

আপডেট: ০১:০০:১৪ অপরাহ্ন, বুধবার, ৮ নভেম্বর ২০২৩