০৮:৪০ অপরাহ্ন, বুধবার, ২৪ জুন ২০২৬, ১০ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

মালয়েশিয়ায় ২৫২ বাংলাদেশিসহ আটক ৪২৫ অভিবাসী

  • আপডেট: ০৮:১১:৪৮ অপরাহ্ন, শনিবার, ৫ অগাস্ট ২০২৩
  • 149

মালয়েশিয়া প্রতিনিধি : মালয়েশিয়ায় ৪২৫ অভিবাসীকে আটক করেছে দেশটির কুয়ালালামপুর ইমিগ্রেশন বিভাগ। আটককৃতদের মাঝে ২৫২ জন বাংলাদেশি রয়েছে। রাজধানী কুয়ালালামপুরের চেরাসের তামান কনটের তিনটি ভিন্ন ফ্ল্যাটে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। যাদের বয়স ৮ থেকে ৫৪ বছর।

৪ আগষ্ঠ শুক্রবার মধ্যরাত ১টায় অভিযানে ৮০ জন ইমিগ্রেশন কর্মকর্তা মোট ৬০০ জন দেশি-বিদেশি নাগরিকের কাগজপত্র চেক করেন এবং এর মধ্য থেকে যাদের কাগজপত্র নেই এমন ৪২৫ জন বিদেশি নাগরিককে গ্রেফতার করেছে। যার মধ্যে ৩৭২ জন পুরুষ এবং ৫৩ জন নারী রয়েছেন।

আটকদের মধ্যে বাংলাদেশের ২৫২, মিয়ানমার ১০৮, ইন্দোনেশিয়া ৩০, নেপাল ২০, পাকিস্তান ৭, কম্বোডিয়া ৬ এবং ফিলিপাইনের ২ জন রয়েছেন। কুয়ালালামপুর ইমিগ্রেশন অধিদপ্তরের পরিচালক শ্যামসুল বদরিন মহসিন সাংবাদিকদের বলেছেন, পাস বা পারমিটের অপব্যবহার, অবৈধভাবে পরিচয়পত্র ছাড়াই (অতিরিক্ত অবস্থান) ও বিভিন্ন অরাধের কারণে তাদের আটক করা হয়। আটকদের বুকিত জলিল ইমিগ্রেশন ডিটেনশন ডিপোতে রাখা হয়েছে।

সর্বাধিক পঠিত

পুশইনের চেষ্টা কবলে ৯ জন ১৩ ঘণ্টা শূন্যরেখায় নেই খাবার কিংবা পানি

মালয়েশিয়ায় ২৫২ বাংলাদেশিসহ আটক ৪২৫ অভিবাসী

আপডেট: ০৮:১১:৪৮ অপরাহ্ন, শনিবার, ৫ অগাস্ট ২০২৩