০১:১১ অপরাহ্ন, শনিবার, ২৭ জুন ২০২৬, ১৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

শেখ কামাল মুক্তিযুদ্ধে অংশ নিয়ে দেশ মাতৃকার জন্য লড়েছিলেন: হুইপ শামসুল হক চৌধুরী

  • আপডেট: ০৪:২০:২৮ অপরাহ্ন, শনিবার, ৫ অগাস্ট ২০২৩
  • 155

চট্টগ্রাম ব্যুরো : জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জ্যেষ্ঠ পুত্র, বীর মুক্তিযোদ্ধা, আবাহনী ক্রীড়া চক্রের প্রতিষ্ঠাতা, বিশিষ্ট ক্রীড়া সংগঠক শহীদ শেখ কামালের ৭৪ তম জন্মবার্ষিকী উপলক্ষে আজ ৫ আগস্ট শনিবার চট্টগ্রাম আবাহনী ক্রীড়া চক্রের উদ্যােগে নগরীর হালিশহর আবাহনী মাঠে শেখ কামালের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পন করেন জাতীয় সংসদের হুইপ ও চট্টগ্রাম আবাহনীর মহাসচিব শামসুল হক চৌধুরী।

এসময় সরকারি কর্মকর্তা, আবাহনী ক্রীড়া চক্রের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। শেখ কামালের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে ও তাঁর আত্মার মাগফিরাত কামনা করে হুইপ শামসুল হক চৌধুরী বলেন, মেধাবী তরুণ শেখ কামাল মহান মুক্তিযুদ্ধে অংশ নিয়ে জীবন বাজি রেখে দেশ মাতৃকার জন্য লড়েছিলেন। বহু গুণে গুণান্বিত ছিলেন শেখ কামাল। তাঁর গুণের শেষ নেই। ক্রীড়া ও রাজনৈতিক সংগঠক, সংস্কৃতিকর্মী, জাতীয় ক্রিকেটার শেখ কামাল প্রতিষ্ঠিত আবাহনী ক্লাব দেশে আধুনিক ফুটবলের প্রবর্তক।

হুইপ বলেন, আজকে শেখ কামাল বেঁচে থাকলে পরবর্তীতে দেশকে নেতৃত্ব দেওয়াসহ জাতিকে অনেক কিছু দিতে পারতেন এমন এই মেধাবী তরুণকে মাত্র ২৬ বছর বয়সে ১৯৭৫ সালের ১৫ আগস্ট হত্যা করা হয়েছিল। আমরা তার আত্মার চিরশান্তি কামনা পরে ১৫ আগস্ট নিহত বঙ্গবন্ধু, শেখ কামালসহ বঙ্গবন্ধু পরিবারের সদস্যদের আত্মার মাগফেরাত কামনা করে দোয়া ও মোনাজাত করা হয়। প্রাকৃতিক দূর্যোগের মধ্যেও বিপুল সংখ্যক সমর্থক গোষ্ঠী এসময় উপস্থিত ছিলেন।

সর্বাধিক পঠিত

দেশের বাজারে সোনার দাম বাড়ানো হয়েছে ভরিতে ৫৪৮২ টাকা

শেখ কামাল মুক্তিযুদ্ধে অংশ নিয়ে দেশ মাতৃকার জন্য লড়েছিলেন: হুইপ শামসুল হক চৌধুরী

আপডেট: ০৪:২০:২৮ অপরাহ্ন, শনিবার, ৫ অগাস্ট ২০২৩