০৯:২০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ১১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

সমাবেশকে কেন্দ্র করে ঢাকার প্রবেশপথে তল্লাশি, আটক অর্ধশতাধিক

  • আপডেট: ১১:০২:৩৭ পূর্বাহ্ন, শুক্রবার, ২৮ জুলাই ২০২৩
  • 157

বাবুল শেখ, সাভার থেকে : আজ ২৮ এপ্রিল শুক্রবার সমাবেশ ডেকেছে আওয়ামী লীগ ও বিএনপি। সমাবেশকে কেন্দ্র করে দেশবাসীর নজর প্রধান দুই রাজনৈতিক দলের দিকে। সমাবেশে যোগ দিতে নেতাকর্মী-সমর্থকরা ঢাকায় আসছেন। এ অবস্থায় রাজধানীর প্রবেশ মুখ আমিনবাজারে চলছে পুলিশের তল্লাশি। সকাল সাতটা থেকে আমিনবাজার ২০ শয্যা বিশিষ্ট হাসপাতালের সামনে ঢাকা-আরিচা মহাসড়কের ঢাকাগামী লেনে চেকপোস্ট বসিয়ে তল্লাশি চালাচ্ছে পুলিশ। বিভিন্ন বাস, প্রাইভেটকার, মাইক্রবাস ও মোটরসাইকেলের যাত্রীদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। যাচাই করা হচ্ছে তাদের মোবাইল ফোনও। সন্দেহভাজন হিসেবে আটক করা হয়েছে অর্ধ শতাধিক ব্যক্তিকে। জানা গেছে, সন্দেহজনক কিছু না পেলে তল্লাশির আওতায় যারা আসছেন, তাদের ছেড়ে দিচ্ছে পুলিশ। যাদের সন্দেহ হচ্ছে, তাদের আটকে রাখা হচ্ছে। আটক বেশ কয়েকজনকে ২০ শয্যা বিশিষ্ট হাসপাতালের চত্বরে নিয়ে যাওয়া হয়। পরে সেখান থেকে তাদের প্রিজন ভ্যানে করে দিয়ে যায় পুলিশ সদস্যরা। এ ব্যাপারে ঢাকা জেলার অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস ও ট্রাফিক উত্তর বিভাগ) আব্দুল্লাহিল কাফী বলেন, নিয়মিত তল্লাশির অংশ হিসেবে এখানে সব সময় এ কর্মসূচি করা হয়। সাভারের বিরুলিয়া, আশুলিয়ার ধউর, জিরানী, জিরাবো ও বাইপাইল এলাকায় চেকপোস্ট কার্যক্রম চলছে। ঢাকায় দুটি দলের কর্মসূচি থাকায় কেউ যাতে কোনো ধরনের নৈরাজ্য চালাতে না পারে তাই তল্লাশিতে জোর দেওয়া।

সর্বাধিক পঠিত

পুশইনের চেষ্টা কবলে ৯ জন ১৩ ঘণ্টা শূন্যরেখায় নেই খাবার কিংবা পানি

সমাবেশকে কেন্দ্র করে ঢাকার প্রবেশপথে তল্লাশি, আটক অর্ধশতাধিক

আপডেট: ১১:০২:৩৭ পূর্বাহ্ন, শুক্রবার, ২৮ জুলাই ২০২৩