০৫:৫৯ অপরাহ্ন, সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ৭ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

ঝালকাঠিতে বাড়ছে মৃত্যুর সংখ্যা, ১৭ জনের মরদেহ উদ্ধার

  • আপডেট: ১২:৩৭:৫০ অপরাহ্ন, শনিবার, ২২ জুলাই ২০২৩
  • 177

সূর্যোদয় প্রতিবেদক : ঝালকাঠি সদরে একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে পড়ে ১৭ জন নিহত হয়েছেন। বাড়ছে মৃত্যুর সংখ্যা।

এ পর্যন্ত ১৭ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে সেখান থেকে। আহত হয়েছেন আরও অনেকে। নিহতদের মধ্যে আটজন নারী, ছয়জন পুরুষ ও তিনজন শিশু ছিল। উদ্ধার অভিযান এখনও চলছে। শনিবার ২২ জুলাই সকাল সাড়ে ১০টার দিকে সদর উপজেলার ছত্রকান্দা এলাকায় ইউপি ভবনের সামনে এ দুর্ঘটনা ঘটে।

ঝালকাঠি ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক ফিরোজ কুতুবী জানিয়েছেন, দুর্ঘটনার খবর পেয়ে ফায়ার সার্ভিসের দল ঘটনাস্থলে গিয়ে উদ্ধার অভিযান চালাচ্ছে। এদিকে উদ্ধার কাজ চলায় দুর্ঘটনার পর থেকে খুলনা-ঝালকাঠি মহাসড়কে যান চলাচল বন্ধ আছে।

সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাসির উদ্দিন সরকার ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, সকাল সাড়ে ১০টার দিকে ভান্ডারিয়া থেকে অর্ধশত যাত্রী নিয়ে বরিশালের দিকে যাচ্ছিল একটি যাত্রীবাহী বাস। পথে সদর উপজেলার ছত্রকান্দা এলাকায় পৌঁছালে ইউপি ভবনের সামনের মোড় ঘুরতেই বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে পড়ে যায়। তাৎক্ষণিকভাবে স্থানীয়রা উদ্ধারের চেষ্টা চালান। পরে ফায়ারসার্ভিস ও পুলিশ ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করে।

এসময় ২৫ যাত্রীকে জীবিত উদ্ধার করা হলেও ১৭ জনের মরদেহ পাওয়া যায়। তাৎক্ষণিকভাবে হতাহতদের নাম-পরিচয় জানা যায়নি।

সর্বাধিক পঠিত

বিএনপির নারী এমপি মনোনয়ন তালিকায় আওয়ামী লীগের পদধারী সুবর্ণা

ঝালকাঠিতে বাড়ছে মৃত্যুর সংখ্যা, ১৭ জনের মরদেহ উদ্ধার

আপডেট: ১২:৩৭:৫০ অপরাহ্ন, শনিবার, ২২ জুলাই ২০২৩