০১:২১ অপরাহ্ন, বুধবার, ১৫ এপ্রিল ২০২৬, ২ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

বিশাল জমায়েতে চলছে আওয়ামী লীগের শান্তি সমাবেশ

  • আপডেট: ০৪:০৬:৪৯ অপরাহ্ন, বুধবার, ১২ জুলাই ২০২৩
  • 148

সূর্যোদয় প্রতিবেদক : ক্ষমতাসীন দল আওয়ামী লীগের ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ শাখা আয়োজিত শান্তি সমাবেশ শুরু হয়েছে। সমাবেশে আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতারা উপস্থিত রয়েছেন। ১২জুলাই বুধবার বিকেলে বায়তুল মোকাররম মসজিদের দক্ষিণ গেটের সামনে এ সমাবেশ শুরু হয়। এর আগে দুপুর ২টা থেকেই রাজধানীর বিভিন্ন ওয়ার্ড, থানা ও মহানগর শাখার নেতাকর্মীদের সমাবেশে উপস্থিত হতে দেখা যায়।

এছাড়া রাজধানীর আশেপাশের উপজেলা থেকেও স্থানীয় নেতারা কর্মীদের নিয়ে সমাবেশে এসে যোগ দিচ্ছেন।
আওয়ামী লীগ মহানগর শাখার সমাবেশ হলেও ক্ষমতাসীন দলের সহযোগী সংগঠন, ভ্রাতৃপ্রতীম সংগঠনের নেতাকর্মীরাও এতে অংশ নেন।

এখন পর্যন্ত কয়েক হাজার নেতাকর্মী সমাবেশে অংশ নিয়েছেন। ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের সভাপতি শেখ বজলুর রহমানের সভাপতিত্বে সমাবেশ শুরু হয়।

সর্বাধিক পঠিত

বর্ণাঢ্য শোভাযাত্রায় ১৪৩৩ বঙ্গাব্দকে বরণ করে নিয়েছে চট্টগ্রাম

বিশাল জমায়েতে চলছে আওয়ামী লীগের শান্তি সমাবেশ

আপডেট: ০৪:০৬:৪৯ অপরাহ্ন, বুধবার, ১২ জুলাই ২০২৩