০৯:২৪ অপরাহ্ন, বুধবার, ১৩ মে ২০২৬, ৩০ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

রাজধানীর সায়েন্স ল্যাব এলাকায় ভবনে বিস্ফোরণ, নিহত ৩

  • আপডেট: ০৬:৫৪:৪৫ পূর্বাহ্ন, রবিবার, ৫ মার্চ ২০২৩
  • 4884

ষ্টাফ রিপোর্টার ঃ রাজধানীর সায়েন্স ল্যাব এলাকায় সুকন্যা টাওয়ারের পাশে একটি ভবনে বিস্ফোরণের ঘটনায় তিনজন নিহত হয়েছেন। আজ ৫ মার্চ রোববার সকালে সায়েন্স ল্যাব এলাকার সুকন্যা টাওয়ারের পাশে একটি ভবনে বিস্ফোরণ ঘটে। ধানমন্ডির পপুলার হাসপাতালের চিকিৎসক মোরসালিন গণমাধ্যমকে এ তথ্য জানিয়েছেন। এ ছাড়া ৩০ থেকে ৪০ জন পপুলার হাসপাতালে প্রাথমিক চিকিৎসা নিয়েছেন বলে জানিয়েছেন তিনি। অন্যদিকে আটজন ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি হয়েছেন।মোরসালিন আরও জানান, যে তিনজন নিহত হয়েছেন, বিস্ফোরণের সময়ই তাদের মৃত্যু হয়েছে বলে ধারণা করা হচ্ছে। আজ রোববার সকাল ১০টা ৫২ মিনিটে তিনতলা ভবনটিতে বিস্ফোরণ ঘটে। এরপর তাৎক্ষণিকভাবে সেখানে আগুন ধরে যায় এবং ভবনটির কিছু অংশ ধসে পড়ে। এরই মধ্যে বেলা সোয়া ১১টার দিকে আগুন নিয়ন্ত্রণে এসেছে বলে জানা গেছে। রোববার সকালে সায়েন্স ল্যাব এলাকার সুকন্যা টাওয়ারের পাশে একটি ভবনে বিস্ফোরণ ঘটে। ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার খালেদা ইয়াসমিন জানিয়েছেন, সকাল ১০টা ৫২ মিনিটে ভবনটিতে বিস্ফোরণের ঘটনা ঘটে। তবে সিলিন্ডার নাকি এসির বিস্ফোরণ, তা জানা যায়নি। তিনি আরও জানান, তাৎক্ষণিকভাবে ফায়ার সার্ভিসের চারটি ইউনিট ঘটনাস্থলে পাঠানো হয়। এদিকে, পুলিশ সদস্যরা সায়েন্স ল্যাব এলাকার সড়কে যান চলাচল স্বাভাবিক করার চেষ্টা করছেন। এ ছাড়া ফায়ার সার্ভিসের সদস্যরা উদ্ধারকাজ চালিয়ে যাচ্ছেন।

সর্বাধিক পঠিত

সারাদেশে ২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে একদিনে ৮ শিশুর মৃত্যু

রাজধানীর সায়েন্স ল্যাব এলাকায় ভবনে বিস্ফোরণ, নিহত ৩

আপডেট: ০৬:৫৪:৪৫ পূর্বাহ্ন, রবিবার, ৫ মার্চ ২০২৩