১২:৪৯ অপরাহ্ন, শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ৭ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

বীর মুক্তিযোদ্ধারা অনন্য ও অসাধারণ: প্রধানমন্ত্রী

  • আপডেট: ১২:৪৮:৩২ অপরাহ্ন, শনিবার, ২১ নভেম্বর ২০২৬
  • 1

ডেস্ক রিপোর্ট | সূর্যোদয় : বীর মুক্তিযোদ্ধারা অনন্য ও অসাধারণ বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শনিবার ২১ নভেম্বর সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে ঢাকা সেনানিবাসের মাল্টিপারপাস হলে খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা ও তাদের উত্তরাধিকারীদের সংবর্ধনা অনুষ্ঠানে দেওয়া বক্তব্যে তিনি এ কথা বলেন। প্রধানমন্ত্রী বলেন, আজ যারা অনুষ্ঠানে উপস্থিত হয়েছেন, তারা প্রত্যক্ষ কিংবা পরোক্ষভাবে সেই গৌরবের অংশীদার। সবাইকে বীরোচিত অভিনন্দন জানিয়ে তিনি বলেন, লাখো মানুষের প্রাণ, অসংখ্য মা-বোনের সম্ভ্রম এবং অনেকের আহত ও পঙ্গুত্বের বিনিময়ে অর্জিত হয়েছে স্বাধীন বাংলাদেশ। এ সময় তিনি মুক্তিযুদ্ধের সব শহীদের প্রতি গভীর শ্রদ্ধা জানান, তাদের রুহের মাগফিরাত কামনা করেন এবং আহত মুক্তিযোদ্ধা ও শহীদ পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানান। খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধা ও তাদের স্বজনদের সংবর্ধনা এবং সম্মানী দেওয়ার প্রসঙ্গ টেনে তারেক রহমান বলেন, মুক্তিযোদ্ধাদের সম্মান জানানো রাষ্ট্রের দায়। তাদের সম্মানিত করার মধ্য দিয়ে রাষ্ট্র সেই দায় কিছুটা হলেও পূরণের চেষ্টা করেছে। নিজেকে একজন মুক্তিযোদ্ধার সন্তান হিসেবে উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, এ অনুষ্ঠানে উপস্থিত হয়ে তিনি নিজেও গর্বিত। মুক্তিযুদ্ধ ও মুক্তিযোদ্ধাদের যেকোনও গৌরব ও সাফল্য তাকে আন্দোলিত করে। এ সময় তিনি সশস্ত্র বাহিনীর সদস্য হিসেবে বীর মুক্তিযোদ্ধাদের অবদানের কথাও স্মরণ করেন। মুক্তিযোদ্ধাদের কল্যাণে অতীতের বিভিন্ন পদক্ষেপ তুলে ধরে প্রধানমন্ত্রী বলেন, জনগণের রায়ে বিএনপি যতবার রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পেয়েছে, ততবারই মুক্তিযুদ্ধ ও মুক্তিযোদ্ধাদের কল্যাণে ইতিবাচক উদ্যোগ নেওয়া হয়েছে। তিনি স্মরণ করেন, ২০০১ সালে সাবেক প্রধানমন্ত্রী মরহুমা খালেদা জিয়া মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয় প্রতিষ্ঠা করেছিলেন এবং ২০০২ সালে জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিল আইন প্রণয়ন করা হয়েছিল, যা ছিল সময়োপযোগী সিদ্ধান্ত। বয়সের ভারে ক্লান্ত বীর মুক্তিযোদ্ধাদের প্রতি শ্রদ্ধা জানিয়ে তারেক রহমান বলেন, জীবনসায়াহ্নে এসেও তাদের চোখে স্বাধীনতার দীপ্তি জ্বলজ্বল করছে। এই জীবন্ত কিংবদন্তিদের প্রতিবছর আনুষ্ঠানিকভাবে সম্মান জানানোর উদ্যোগ নেওয়ায় সশস্ত্র বাহিনী বিভাগকে প্রশংসা ও ধন্যবাদ জানান তিনি। ভবিষ্যৎ অঙ্গীকার ব্যক্ত করে প্রধানমন্ত্রী বলেন, বীর মুক্তিযোদ্ধাদের সাহসে অর্জিত স্বাধীন বাংলাদেশকে ফ্যাসিবাদমুক্ত, অনুকরণীয় ও আত্মমর্যাদাশীল রাষ্ট্র হিসেবে বিশ্বের দরবারে পুনঃপ্রতিষ্ঠা করতে বর্তমান সরকার বদ্ধপরিকর। সাধ্য ও সামর্থ্য অনুযায়ী বীর মুক্তিযোদ্ধা ও তাদের পরিবারের কল্যাণে সম্মান ও সহযোগিতার ধারা অব্যাহত থাকবে বলেও উল্লেখ করেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

সর্বাধিক পঠিত

বীর মুক্তিযোদ্ধারা অনন্য ও অসাধারণ: প্রধানমন্ত্রী

বীর মুক্তিযোদ্ধারা অনন্য ও অসাধারণ: প্রধানমন্ত্রী

আপডেট: ১২:৪৮:৩২ অপরাহ্ন, শনিবার, ২১ নভেম্বর ২০২৬