০৯:৪৪ অপরাহ্ন, শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ৬ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

প্রধানমন্ত্রী তারেক রহমানকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছে শিশুরা

  • আপডেট: ০৮:৪৫:১৩ অপরাহ্ন, শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬
  • 13

ডেস্ক রিপোর্ট | সূর্যোদয় : প্রধানমন্ত্রী তারেক রহমানকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছে শিশুরা। আর নিজের জন্মদিনে শিশুদের ক্রীড়া সামগ্রী উপহার দিয়েছেন প্রধানমন্ত্রী। শুক্রবার ২০ নভেম্বর রাজধানীর বনানীর নৌ বাহিনী কেন্দ্রীয় মসজিদে জুমার নামাজ আদায় করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। নামাজ শেষে একদল শিশু-কিশোরের সঙ্গে আলাপে মাতেন তিনি। জানতে চান, কার কোন খেলা ভালো লাগে। পরে তাদের হাতে ক্রীড়া সামগ্রী তুলে দেন সরকারপ্রধান। এসময় শিশুরা প্রধানমন্ত্রীকে জন্মদিনের শুভেচ্ছা জানায়। এক মিনিট ১৪ সেকেন্ডের ভিডিওতে দেখা যায়, প্রধানমন্ত্রী বলেন, আমি তোমাদের জন্য উপহার আনছি তো। মনে আছে ওটা। কার কার মনে আছে? ভুলে গেছ! প্রধানমন্ত্রী বলেন, কে কে আছে ক্লাস নাইনে? দশম শ্রেণিতে কেউ নেই? তাহলে তোমরা দু’জনে আসো। তোমরা দু’জনে বড়। সেজন্য ওদের হাতে দিচ্ছি। তোমরা বণ্টন করবে। এসময় ফুটবলসহ খেলাধুলার বিভিন্ন সামগ্রী তাদের হাতে তুলে দেন তারেক রহমান। পরে প্রধানমন্ত্রী তাদেরকে ধন্যবাদ জানিয়ে বিদায় নেন। গত ৬ নভেম্বর বনানীতে নৌ বাহিনীর কেন্দ্রীয় মসজিদে জুম্মা নামাজ শেষে খেলাধুলা নিয়ে একদল শিশু-কিশোরদের সঙ্গে কথা বলেন প্রধানমন্ত্রী তারেক রহমান। ওদিন তিনি তাদের জন্য খেলার সামগ্রি দেয়ার ব্যবস্থা করবেন বলে জানিয়েছিলেন।

সর্বাধিক পঠিত

নোয়াখালীর চৌমুহনীতে গ্রামীণ ব্যাংকের শাখায় পেট্রল ঢেলে আগুন

প্রধানমন্ত্রী তারেক রহমানকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছে শিশুরা

আপডেট: ০৮:৪৫:১৩ অপরাহ্ন, শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬