০৭:৩৮ পূর্বাহ্ন, শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ৭ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

চট্টগ্রামে জনতার হাতে আটক হয়েছেন ভাইরাল আইনজীবী কামাল

  • আপডেট: ০৪:০৫:১০ অপরাহ্ন, শনিবার, ১৪ নভেম্বর ২০২৬
  • 25

চট্টগ্রাম ব্যুরো | সূর্যোদয় : চট্টগ্রামের কর্ণফুলী উপজেলায় স্থানীয় জনতার হাতে আটক হয়েছেন ভাইরাল আইনজীবী এম কামাল উদ্দিন। তিনি নিজেকে ‘বাংলাদেশ নন-পলাতক আওয়ামী লীগ’ এর সভাপতি দাবি করে আলোচনায় এসেছিলেন। শুক্রবার ১৩ নভেম্বর দিবাগত রাত ২টায় উপজেলার সিডিএ টেক এলাকা থেকে তাকে আটক করা হয়। এম কামাল উদ্দিন বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী। এর আগে তিনি আওয়ামী লীগ সরকারের সময় চট্টগ্রাম জেলা ও দায়রা জজ আদালতে রাষ্ট্রপক্ষের আইনজীবী ছিলেন। বিষয়টি নিশ্চিত করেছেন কর্ণফুলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নূর আহমদ। তিনি বলেন, রাতে সিডিএ টেক এলাকার একটি ভাড়া বাসায় অবস্থান করছিলেন এম কামাল উদ্দিন। খবর পেয়ে স্থানীয় লোকজন বাসাটি ঘেরাও করে। অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়াতে পুলিশ ঘটনাস্থলে যায়। রাত ২টার দিকে ওই বাসা থেকে তাকে আটক করা হয়। বর্তমানে তিনি থানা হেফাজতে রয়েছেন।

সর্বাধিক পঠিত

নোয়াখালীর চৌমুহনীতে গ্রামীণ ব্যাংকের শাখায় পেট্রল ঢেলে আগুন

চট্টগ্রামে জনতার হাতে আটক হয়েছেন ভাইরাল আইনজীবী কামাল

আপডেট: ০৪:০৫:১০ অপরাহ্ন, শনিবার, ১৪ নভেম্বর ২০২৬