১১:০৭ পূর্বাহ্ন, রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ৮ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

উত্তর স্বেচ্ছাসেবক দলের সহ-সভাপতি বাবু মোহাম্মদপুর থেকে গ্রেফতার

  • আপডেট: ০৩:৩২:৪৪ অপরাহ্ন, বুধবার, ১১ নভেম্বর ২০২৬
  • 35

ডেস্ক রিপোর্ট | সূর্যোদয় : রাজধানীর মোহাম্মদপুর থেকে ঢাকা মহানগর উত্তর স্বেচ্ছাসেবক দলের সহ-সভাপতি লিটন মাহমুদ বাবু ওরফে তেরেনাম বাবুকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। বুধবার ১১ নভেম্বর দুপুর পৌনে ২টার দিকে ডিবির অতিরিক্ত কমিশনার মো. শফিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেন। তিনি বলেন, সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে লিটন মাহমুদ বাবু ওরফে তেরে নাম বাবুকে গ্রেফতার করা হয়েছে। কিছুক্ষণের মধ্যে তাকে আদালতে পাঠানো হবে। কি মামলায় তাকে গ্রেফতার দেখানো হয়েছে সে বিষয়টি জানতে চাইলে মো. শফিকুল ইসলাম বলেন, সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতেই তাকে গ্রেফতার করা হয়েছে। একটা মিটিংয়ে আছি পরে কথা বলব। জানা যায়, ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের একটি দল মধ্যরাতে তাকে ডিবি কার্যালয় নিয়ে যায়। তবে কোন কারণে তাকে ডিবি গ্রেফতার দেখিয়েছে সে বিষয়টি জানা যায়নি।

সর্বাধিক পঠিত