চট্টগ্রাম ব্যুরো | সূর্যোদয় : চট্টগ্রাম জেলার ১৭টি থানার মধ্যে ভূজপুর থানার অফিসার ইনচার্জ বিপুল চন্দ্র দে’কে জেলার শ্রেষ্ঠ ওসি হিসেবে পুরস্কৃত করা হয়েছে। ৫ নভেম্বর বৃহস্পতিবার চট্টগ্রাম জেলা পুলিশের মাসিক মাস্টার প্যারেড, কল্যাণ সভা এবং অপরাধ পর্যালোচনার মাসিক কল্যাণ সভায় জেলা পুলিশ সুপার মো. মাসুদ আলম (বিপিএম) তার হাতে সম্মাননা পুরস্কার তুলে দেন। পুলিশ সূত্রে জানা যায়, ভূজপুর থানা এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন, মামলা নিষ্পত্তি, গ্রেপ্তারি পরোয়ানা তামিল, চিহ্নিত ও অস্ত্রধারী সন্ত্রাসীদের গ্রেপ্তার এবং মাদকবিরোধী অভিযানে সাফল্যের জন্য ভূজপুর থানার অফিসার ইনচার্জ বিপুল চন্দ্র দে এ সম্মাননা দেওয়া হয়েছে। জানাগেছে, বিগত দিনগুলোতে একাধিক আলোচিত মামলার অস্ত্রধারী ও দুর্ধর্ষ আসামিদের গ্রেপ্তারেও ভূজপুর থানা পুলিশের সাফল্য রয়েছে। এই সভায় পুলিশ সদস্যদের কল্যাণ, কর্মপরিবেশের উন্নয়ন ও বিভিন্ন সমস্যা নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। এই সভায় বিভিন্ন ক্ষেত্রে বিশেষ সাফল্য ও পেশাগত দক্ষতার স্বীকৃতিস্বরূপ পুলিশ সদস্যদের পুরস্কার, সম্মাননা সনদ ও ক্রেস্ট প্রদান করা হয়।
০৯:৩২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম:



















