১০:৫৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

দাঁতমারার হোসেন্যারখীলের ছিঁচকে চোর আক্তার হোসেন কারাগারে

  • আপডেট: ০৪:২৮:৩৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৫ নভেম্বর ২০২৬
  • 9

চট্টগ্রাম ব্যুরো | সূর্যোদয় : চট্টগ্রামের ফটিকছড়ি উত্তর উপজেলার দাঁতমারা ইউনিয়নের হোসেন্যারখীল এলাকার আক্তার হোসেনকে কারাগারে পাঠিয়েছেন আদালত। গত ৪ নভেম্বর ভূজপুর থানার মামলার আমলি আদালত-৪-এর বিচারিক হাকিম তাকে চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারে পাঠানোর নির্দেশ দেন। তার বিরুদ্ধে মাদক ব্যবসা, এলাকায় সন্ত্রাসী কর্মকাণ্ড এবং সরকারি ভূমি দখলকে কেন্দ্র করে হামলা ও চুরির অভিযোগ রয়েছে। জানা গেছে, আক্তার হোসেনের গ্রামের বাড়ি একই উপজেলার বাগানবাজার ইউনিয়নে। তবে তিনি ঘরজামাই হিসেবে দাঁতমারা ইউনিয়নের হোসেন্যারখীল এলাকায় বসবাস করেন। স্থানীয়ভাবে তিনি সামাদের মেয়ের জামাই হিসেবে পরিচিত। অভিযোগ রয়েছে, দীর্ঘদিন ধরে তিনি এলাকায় মাদক ব্যবসার সঙ্গে জড়িত এবং স্থানীয় মাদক কারবারি ইউসুফ হোসেনের মাদকের খুচরা বিক্রেতা হিসেবে কাজ করতেন। সম্প্রতি দাঁতমারা রাবার বাগানের বিপুল পরিমাণ সরকারি ভূমি দখল করে মাটি কেটে ঘর নির্মাণের চেষ্টা করেন আক্তার হোসেন। এ সময় বাগান কর্তৃপক্ষ বাধা দিলে তিনি ক্ষিপ্ত হয়ে রাবার বাগানের শ্রমিক এস এম জাকির উল আলমসহ পাঁচজনকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে গুরুতর আহত করেন। ওই ঘটনার পর এলাকায় তার বিরুদ্ধে আরও নানা সন্ত্রাসী কর্মকাণ্ডের অভিযোগ ওঠে। স্থানীয়দের অভিযোগ, তার কর্মকাণ্ডে হোসেন্যারখীল এলাকায় আতঙ্ক বিরাজ করছে।এদিকে, গত ৪ নভেম্বর আদালতের নির্দেশে তাকে চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয়েছে। মাদক ব্যকসার সঙ্গে তার সংশ্লিষ্টতা এবং ইউনিয়নের বিভিন্ন স্থানে চুরির অভিযোগের বিষয়ে তথ্য উদঘাটনে ভূজপুর থানা পুলিশ তাকে জিজ্ঞাসাবাদের জন্য আদালতে রিমান্ড আবেদন করতে পারে বলে জানা গেছে।

সর্বাধিক পঠিত