০৩:১৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬, ২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

নরসিংদী রায়পুরায় উপজেলায় নদীতে গোসলে নেমে ৪ শিশুর মৃত্যু

  • আপডেট: ০৫:৫০:০৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬
  • 42

সূর্যোদয় ডেস্ক : || : নরসিংদীর রায়পুরা উপজেলায় নদীতে গোসলে নেমে পানিতে ডুবে ৪ শিশুর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার ১৬ জুলাই দুপুরে উপজেলার চান্দেরকান্দী ইউনিয়নের বড়কান্দা এলাকার কাকন নদীতে এ ঘটনা ঘটে। নিহত চার শিশু হলো, বড়কান্দা গ্রামের শামীম মিয়ার মেয়ে তাবিয়া (১৩), একই এলাকার রুবেল মিয়ার মেয়ে জান্নাত ইসলাম (৮) ও আশেয়া (৯) ও বিল্লাল মিয়ার মেয়ে সুমাইয়া (১০)| তারা সকলেই স্থানীয় গাউছিয়া নূরে মদিনা মহিলা মাদ্রাসার শিক্ষার্থী। পরিবার ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, দুপুরে মাদ্রাসা থেকে ৬/৭ শিশু শিক্ষার্থী কাকন নদীতে গোসল করতে যায়| এসময় একজন তলিয়ে গেলে তাকে বাঁচানোর চেষ্টাকালে অন্যরাও পানিতে তলিয়ে যায়। পরে আশেপাশের লোকজন ঘটনাস্থলে দৌড়ে এসে উল্লেখিত ৪ জনকে উদ্ধার করে রায়পুরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তৃব্যরত চিকিৎসক তাদের মৃত্যু ঘোষণা করেন। এসময় আরও দুই শিশুকে জীবিত উদ্ধার করা হয়। রায়পুরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. আশরাফুর রহমান জানান, আমাদের এখানে তিন শিশুকে মৃত অবস্থায় আনা হয়েছে। এ ব্যাপারে রায়পুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো: মজিবুর রহমান বলেন, পানিতে ডুবে মৃত্যুর ঘটনায় ৪ শিশুর লাশ সনাক্ত করা হয়েছে। আরও দুই শিশুকে জীবিত অবস্থায় উদ্ধার করা হয়েছে। পরিবারের সাথে আলোচনা করে পরবর্তী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

সর্বাধিক পঠিত

গ্রিসে যাওয়ার পথে ৯ বাংলাদেশিসহ ১১ জনের মৃত্যু

নরসিংদী রায়পুরায় উপজেলায় নদীতে গোসলে নেমে ৪ শিশুর মৃত্যু

আপডেট: ০৫:৫০:০৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬