০৩:০১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬, ২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

ঢাকা-চট্টগ্রাম-খাগড়াছড়ি যান চলাচল বন্ধ, ফটিকছড়িতে চলছে হরতাল

  • আপডেট: ০১:২৯:৪০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬
  • 37

ফটিকছড়ি (চট্টগ্রাম) প্রতিনিধি : || : নবগঠিত উত্তর ফটিকছড়ি উপজেলার সদর দপ্তর জনসাধারণের সুবিধার্থে সহজ যোগাযোগযোগ্য ও ভৌগোলিকভাবে যৌক্তিক স্থানে স্থাপনের দাবিতে চট্টগ্রামের ফটিকছড়ির তিন ইউনিয়নে বৃহস্পতিবার ১৬ জুলাই সকাল-সন্ধ্যা হরতাল পালিত হচ্ছে। হরতালের কারণে ঢাকা-চট্টগ্রাম-খাগড়াছড়ি আঞ্চলিক মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে গেছে। সড়কের বিভিন্ন স্থানে শত শত যানবাহন আটকা পড়ে দুর্ভোগে পড়েছেন যাত্রীরা। ফটিকছড়ি উত্তর উপজেলা বাস্তবায়ন সমন্বয় পরিষদের ডাকে সকাল থেকে আন্দোলনকারীরা নারায়ণহাট, দাঁতমারা, বাগানবাজারসহ মহাসড়কের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে অবস্থান নেন। এ সময় তারা সড়ক অবরোধ, বিক্ষোভ মিছিল ও পিকেটিং করেন। আন্দোলনকারীদের দাবি, নবগঠিত উপজেলার সদর দপ্তর এমন স্থানে স্থাপন করতে হবে, যাতে অন্তর্ভুক্ত ছয়টি ইউনিয়নের বাসিন্দারা সমানভাবে সহজে যাতায়াত করতে পারেন এবং নির্বিঘ্নে সরকারি সেবা গ্রহণ করতে পারেন। তাদের অভিযোগ, বর্তমানে ঘোষিত স্থানে সদর দপ্তর স্থাপন করা হলে অধিকাংশ মানুষের যাতায়াতে অতিরিক্ত সময় ও অর্থ ব্যয় হবে। এ কারণে দীর্ঘদিন ধরে মানববন্ধন, সংবাদ সম্মেলন, স্মারকলিপি প্রদানসহ শান্তিপূর্ণ কর্মসূচি পালন করলেও দাবি বাস্তবায়নে কার্যকর উদ্যোগ না পাওয়ায় হরতালের মতো কঠোর কর্মসূচি দিতে বাধ্য হয়েছেন। আন্দোলনের নেতারা জানান, সদর দপ্তরের স্থান পুনর্বিবেচনা করে যৌক্তিক স্থানে নির্ধারণ করা না হলে ভবিষ্যতে আরও কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে। হরতালের প্রভাবে এলাকার অধিকাংশ দোকানপাট, ব্যবসাপ্রতিষ্ঠান ও গণপরিবহন বন্ধ রয়েছে। এতে জনজীবনে ব্যাপক প্রভাব পড়েছে। অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে মহাসড়ক ও গুরুত্বপূর্ণ এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, সার্বিক পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে এবং আইনশৃঙ্খলা বাহিনী সতর্ক অবস্থানে রয়েছে।

সর্বাধিক পঠিত

গ্রিসে যাওয়ার পথে ৯ বাংলাদেশিসহ ১১ জনের মৃত্যু

ঢাকা-চট্টগ্রাম-খাগড়াছড়ি যান চলাচল বন্ধ, ফটিকছড়িতে চলছে হরতাল

আপডেট: ০১:২৯:৪০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬