সূর্যোদয় ডেস্ক : ত্যাগ, আত্মশুদ্ধি ও মহান আল্লাহর সন্তুষ্টি অর্জনের বার্তা নিয়ে আজ বৃহস্পতিবার (২৮ মে) সারাদেশে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে উদযাপিত হচ্ছে পবিত্র ঈদুল আজহা। মুসলিম উম্মাহর অন্যতম বৃহৎ এই ধর্মীয় উৎসবকে ঘিরে রাজধানীসহ দেশের বিভিন্ন এলাকায় বিরাজ করছে আনন্দ ও উৎসবের আমেজ। রাজধানীর জাতীয় ঈদগাহ ময়দানে পবিত্র ঈদুল আজহার প্রধান ঈদের জামাত অনুষ্ঠিত হবে সকাল সাড়ে ৭টায়। ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) ব্যবস্থাপনায় আয়োজিত এ জামাতে অংশ নেবেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের রাষ্ট্রপতি মোঃ সাহাবুদ্দিন, প্রধানমন্ত্রী তারেক রহমান, মন্ত্রিপরিষদের সদস্য, বিচারপতি, উচ্চপদস্থ সরকারি কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ এবং বিদেশি কূটনীতিকরা। প্রধান ঈদ জামাতকে কেন্দ্র করে জাতীয় ঈদগাহে নিরাপত্তা, পরিচ্ছন্নতা, চিকিৎসাসেবা ও মুসল্লিদের সার্বিক সুবিধা নিশ্চিত করতে ব্যাপক প্রস্তুতি সম্পন্ন করেছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষ থেকেও নেওয়া হয়েছে কঠোর নিরাপত্তা ব্যবস্থা। এদিকে দেশের জেলা, উপজেলা ও গ্রামাঞ্চলের ঈদগাহ ও মসজিদগুলোতেও অনুষ্ঠিত হবে ঈদের জামাত। নামাজ শেষে ধর্মপ্রাণ মুসলমানরা মহান আল্লাহর সন্তুষ্টি অর্জনের লক্ষ্যে পশু কোরবানি দেবেন। ঈদুল আজহার মূল শিক্ষা আত্মত্যাগ, সহমর্মিতা ও মানবকল্যাণের চেতনাকে ধারণ করে সমাজে শান্তি ও সম্প্রীতি প্রতিষ্ঠার আহ্বান জানিয়েছেন ইসলামী চিন্তাবিদরা।
১০:১৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৮ মে ২০২৬, ১৪ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম:


















