১০:০২ পূর্বাহ্ন, রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ৬ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

৩ বছর পর ফিরে পেলেন হারিয়ে যাওয়া ছেলেকে

  • আপডেট: ০৪:০০:১৯ অপরাহ্ন, রবিবার, ৫ এপ্রিল ২০২৬
  • 31

সূর্যোদয় ডেস্ক : তিন বছর আগে হারিয়ে যাওয়া এক শিশুকে পরিবারের কাছে ফিরিয়ে দিয়েছে মাদারীপুরের শিবচর থানা পুলিশ। শনিবার (৪ এপ্রিল) রাতে ফরিদপুরের কোতোয়ালি উপজেলার বাসিন্দা সজিব মিয়ার কাছে তার হারিয়ে যাওয়া ছেলে ইদ্রিস মিয়াকে (১২) ফিরিয়ে দেয় পুলিশ। এসময় এক আবেগঘন পরিবেশ সৃষ্টি হয়। পুলিশ ও পারিবারিক সূত্রে জানা যায়, বৃহস্পতিবার (২ এপ্রিল) বিকেল ৫টার দিকে মাদারীপুরের শিবচর উপজেলার শিরুয়াইল ইউনিয়নের উৎরাইল এলাকা থেকে স্থানীয় কয়েকজন যুবক ১২ বছর বয়সী ইদ্রিস মিয়াকে থানায় নিয়ে আসেন। তারা জানান, শিশুটি উৎরাইল বাজার এলাকায় উদ্দেশ্যহীনভাবে ঘোরাফেরা করছিল। সে তার নাম ইদ্রিস ও বাবার নাম সজিব বলে জানায়। শিশুটির পরিচয় শনাক্তে শিবচর উপজেলা সমাজসেবা অফিসে যোগাযোগ করে পুলিশ। পাশাপাশি স্থানীয় সাংবাদিকদের সহযোগিতায় ইদ্রিস মিয়ার ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচার করা হয়। শনিবার রাত ১০টার দিকে শিবচর থানায় পৌঁছে সজিব মিয়া তার ছেলেকে দেখতে পেয়ে আবেগাপ্লুত হয়ে পড়েন। পুলিশ জানায়, তিন বছর আগে ফরিদপুর থেকে রাজবাড়ীর আনন্দ বাজার এলাকায় যাওয়ার পথে ইদ্রিস মিয়া নিখোঁজ হয়। পরে অনেক খোঁজাখুঁজি করেও তার সন্ধান পায়নি পরিবার। ছেলেকে ফিরে পাওয়ার পর বাবা সজিব মিয়া বলেন, ‌‘প্রায় তিন বছর আগে আমার ছেলে তার নানাবাড়ি রাজবাড়ী যাওয়ার পথে হারিয়ে যায়। এরপর কত জায়গায় খুঁজেছি, কোথাও পাইনি। অবশেষে পুলিশের সহযোগিতায় ছেলেকে খুঁজে পেয়েছি। মাদারীপুরের অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) জাহাঙ্গীর আলম বলেন, হারিয়ে যাওয়া শিশুটিকে তার পরিবারের কাছে ফিরিয়ে দিতে পেরে আমরা আনন্দিত।

সর্বাধিক পঠিত

সুনামগঞ্জে সুনামগঞ্জের চার উপজেলায় বজ্রপাতে মারা গেলেন ৫ কৃষক

৩ বছর পর ফিরে পেলেন হারিয়ে যাওয়া ছেলেকে

আপডেট: ০৪:০০:১৯ অপরাহ্ন, রবিবার, ৫ এপ্রিল ২০২৬