১১:৩৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

ঈদের ছুটি শেষ হচ্ছে আগামীকাল মঙ্গলবার

  • আপডেট: ১২:২৭:২০ অপরাহ্ন, সোমবার, ২৩ মার্চ ২০২৬
  • 34

সূর্যোদয় ডেস্ক |:| টানা সাতদিন ঈদুল ফিতরের সরকা‌রি ছু‌টি শে‌ষে আগামীকাল মঙ্গলবার থে‌কে খুল‌ছে স‌রকা‌রি, বেসরকা‌রি অফিস-আদালত। এরইমধ্যে ঢাকা ফিরতে শুরু করেছেন কর্মজীবী মানুষ। তবে মঙ্গলবার ও বুধবার (২৪ ও ২৫ মার্চ) দু‌দিন অফিস খোলা থাকার পর বৃহস্পতিবার (২৬ মার্চ) স্বাধীনতা দিবসের সরকা‌রি ছুটি রয়েছে। এরপর শুক্র ও শনিবার (২৭ ও ২৮ মার্চ) আবার দুদিন সাপ্তাহিক ছুটি। মঙ্গলবার (২৪ মার্চ) থেকে সরকারি অফিস চলবে রোজার আগের সময় ধরে অর্থাৎ অফিস চলবে সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত। গত ২১ মার্চ দেশে মুসলমানদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব পবিত্র ঈদুল ফিতর সারাদেশে উদযাপিত হয়। ১৭ মার্চ শবে কদরের ছুটি এবং ঈদের পাঁচদিনের ছুটির মাঝখানে ১৮ মার্চ একদিন অফিস খোলা ছিল। ঈদে ঘরমুখো মানুষের যাত্রা নির্বিঘ্ন করতে ১৮ মার্চও ছুটি ঘোষণা করে সরকার। ফলে এবার ঈদুল ফিতরে ১৭ থেকে ২৩ মার্চ পর্যন্ত টানা সাতদিন ছুটি পান সরকারি চাকরিজীবীরা। জানা গেছে, এবা‌রের ঈদে প্রায় দেড়‌কো‌টি মানুষ ঈদ কর‌তে ঢাকা ছে‌ড়ে গে‌ছেন। আজ থে‌কে আগামী র‌বি-সোমবা‌রের ম‌ধ্যে ঢাকা ফির‌বেন অধিকাংশ মানুষ।

সর্বাধিক পঠিত

রোটারি ইন্টারন্যাশনালের সম্মানজনক অ্যাওয়ার্ড পেলেন অ্যাড. শওকত আউয়াল

ঈদের ছুটি শেষ হচ্ছে আগামীকাল মঙ্গলবার

আপডেট: ১২:২৭:২০ অপরাহ্ন, সোমবার, ২৩ মার্চ ২০২৬