১০:৫১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ১১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

নাজিরহাটের মন্দাকিনী স্নান ও মেলা আগামী ১৭ মার্চ

  • আপডেট: ০৭:২২:৫৬ অপরাহ্ন, রবিবার, ১৫ মার্চ ২০২৬
  • 68

চট্টগ্রাম ব্যুরো : চট্টগ্রামের হাটহাজারীর নাজিরহাটের ১নং ফরহাদাবাদ ইউনিয়নের মন্দাকিনী গ্রামে ঐতিহাসিক মন্দাকিনী স্নান ও মেলা আগামী ১৭ মার্চ (মঙ্গলবার) অনুষ্ঠিত হবে। এই সীতাকুণ্ড জলপ্রপাত থেকে একস্রোতি মন্দাকিনী খাল দিয়ে নেমে আসা পানিতে এই তিথিতে নিদিষ্ট লগ্নে স্নান করলে মহাপূন্যের অধিকারী হওয়া যায় বলে সনাতনী সম্প্রদায় যুগ যুগ ধরে বিশ্বাস করে আসছে। মন্দাকিনী স্নানে অসংখ্য লোকজন সমবেত হয় বলে এবং সেখানে মেলা বসে। এই মেলায় প্রত্যেক ধর্মের মানুষ সমবেত হয়ে থাকে। তাই মন্দাকিনী মেলা সম্প্রীতি ও ভ্রাতৃত্বের মিলন মেলা হিসাবে অসম্প্রদায়িক বন্ধনে রূপান্তরিত হয়। উপজেলা প্রশাসন, আইন শৃঙ্খলা বাহিনী মন্দাকিনী স্নান ও মেলা অনুষ্ঠান সুশৃঙ্খল ও শান্তিপূর্ণভাবে অনুষ্ঠানের জন্য ইতিমধ্যে যাবতীয় প্রস্ততি সম্পন্ন করছে। স্নান তর্পণের জন্য আগতদের সুবিধার্থে মেলা সংলগ্ন মন্দাকিনী খালে পাকা ঘাটলা নির্মান করে দিয়েছে দায়িত্বশীল প্রশাসন খালে পানি জমা রাখার জন্য স্নান সংলগ্ন স্থানে ক্রসবাঁধ নির্মান করা হয়েছে। এদিকে মন্দাকিনী মহাতীর্থ পরিচালনা পরিষদের পক্ষ এ উপলক্ষে দিনব্যাপী বিস্তারিত কর্মসূচি গ্রহন করা হয়েছে। কর্মসূচির মধ্যে রয়েছে মন্দাকিনী স্নান ও তর্পণ, মহিলাদের স্নান করে কাপড় পরিবর্তনের জন্য ঘেরা দেওয়া হয়েছে, শ্রী শ্রী শিব পূজা, শ্রী শ্রী চন্ডীপাঠ, বিশ্বশান্তি গীতাযজ্ঞ ও মহাপ্রসাদ বিতরন। মন্দাকিনী মহাতীর্থ পরিচালনা পরিষদের সভাপতি ও সাধারণ সম্পাদক পাঁচকড়ি শীল ইতিমধ্যে মেলা আয়োজনের সমস্ত প্রস্ততি সম্পন্ন হয়েছে বলে জানিয়েছেন। তারা মেলা অনুষ্ঠান সুন্দর ভাবে সম্পন্ন করতে উপজেলা প্রশাসন, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য, ইউনিয়ন পরিষদ, রাজনৈতিক দলের নেতৃবৃন্দ ও সর্বস্তরের লোকজন সার্বিক সহযোগীতা কামনা করেছেন।

সর্বাধিক পঠিত

ভেনেজুয়েলায় ভূমিকম্পে নিহত ছাড়াতে পারে ১০ হাজার

নাজিরহাটের মন্দাকিনী স্নান ও মেলা আগামী ১৭ মার্চ

আপডেট: ০৭:২২:৫৬ অপরাহ্ন, রবিবার, ১৫ মার্চ ২০২৬