১২:৪৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

ঢাকা-চট্টগ্রামের বিভিন্ন স্থানে ভূমিকম্প

  • আপডেট: ১১:৫২:২৯ অপরাহ্ন, বুধবার, ২৫ ফেব্রুয়ারী ২০২৬
  • 60

সূর্যোদয় প্রতিবেদক : ঢাকা-চট্টগ্রামসহ দেশের বিভিন্ন স্থানে মৃদু ভূমিকম্প অনুভূত হয়েছে। বুধবার (২৫ ফেব্রুয়ারি) রাত ১০টা ৫১ মিনিটে এ ভূমিকম্প অনুভূত হয়। রিখটার স্কেলে ভূমিকম্পটির মাত্রা ছিল ৫ দশমিক ১। ভূমিকম্প বিষয়ক ওয়েবসাইট ইএমএসসি জানায়, ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল মিয়ানমারের মোনিওয়া শহর থেকে প্রায় ১১০ কিলোমিটার উত্তর-উত্তর-পশ্চিমে এবং মাওলাইক শহর থেকে প্রায় ৭৬ কিলোমিটার দক্ষিণ-পূর্বে। ভূমিকম্পের পর ঢাকা-চট্টগ্রামসহ দেশের পূর্বাঞ্চলের বিভিন্ন এলাকার বাসিন্দারা কম্পন অনুভূত হওয়ার খবর সামাজিক যোগাযোগমাধ্যমে জানিয়েছেন। তবে কোথাও ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।

সর্বাধিক পঠিত

বঙ্গভবনে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হাফিজ উদ্দিনের দায়িত্ব পালনের প্রথম দিন

ঢাকা-চট্টগ্রামের বিভিন্ন স্থানে ভূমিকম্প

আপডেট: ১১:৫২:২৯ অপরাহ্ন, বুধবার, ২৫ ফেব্রুয়ারী ২০২৬