১২:১৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ১০ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে, নিহত বেড়ে ৫

  • আপডেট: ০৫:২৭:০৫ অপরাহ্ন, শনিবার, ৬ সেপ্টেম্বর ২০২৫
  • 103

লক্ষ্মীপুর প্রতিনিধি : লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জ কফিল উদ্দিন ডিগ্রি কলেজের সামনে একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে খালে পড়ে গেছে। এতে পাঁচজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ৫ জন। শনিবার (৬ সেপ্টেম্বর) সকাল ৮টার দিকে নোয়াখালী থেকে ছেড়ে আসা লক্ষ্মীপুরগামী বাসটি এ দুর্ঘটনার কবলে পড়ে। নিহত পাঁচজন হলেন, লক্ষ্মীপুর সদর উপজেলার চন্দ্রগঞ্জ ইউনিয়নের শেখপুর গ্রামের মো. মোরশেদ আলম (৪০) ও জয়নাল আবেদীন (৫৭), নওগাঁর বাসিন্দা ও চন্দ্রগঞ্জের লতিফপুর বকুল ভিলার ভাড়াটিয়া এবং একটি ওষুধ কোম্পানির কর্মকর্তা হুমায়ুন কবীর, মাজেদ ও রিপন।চন্দ্রগঞ্জ হাইওয়ে পুলিশ ফাঁড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোবারক হোসেন ভূঁইয়া পাঁচজন নিহত হওয়ার বিষয় নিশ্চিত করেন। ঘটনাস্থল থেকে পুলিশ ও স্থানীয়রা বাসযাত্রীদের উদ্ধার করেন। উল্লেখ্য, ঠিক এক মাস আগে গত ৬ আগস্ট ভোরে ঘটনাস্থলের প্রায় এক কিলোমিটার দূরে নোয়াখালীর বেগমগঞ্জের চন্দ্রগঞ্জ পূর্ব বাজারের ওই খালেই একটি মাইক্রোবাস ডুবে যায়। এতে একই পরিবারের সাতজনের মৃত্যু হয়। পরিবারটির শিশুসহ ১১ জন ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে এক প্রবাসীকে নিয়ে লক্ষ্মীপুরের গ্রামের বাড়ি ফিরছিলেন।

সর্বাধিক পঠিত

পুশইনের চেষ্টা কবলে ৯ জন ১৩ ঘণ্টা শূন্যরেখায় নেই খাবার কিংবা পানি

লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে, নিহত বেড়ে ৫

আপডেট: ০৫:২৭:০৫ অপরাহ্ন, শনিবার, ৬ সেপ্টেম্বর ২০২৫