০৯:২৫ অপরাহ্ন, শনিবার, ২৮ মার্চ ২০২৬, ১৪ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

ভুজপুরে গ্রেপ্তার হলেন সীতাকুণ্ড বিএনপি নেতা হত্যা মামলার আসামি

  • আপডেট: ০৪:১২:১০ অপরাহ্ন, রবিবার, ১০ অগাস্ট ২০২৫
  • 76

চট্টগ্রাম ব্যুরো : চট্টগ্রামের সীতাকুণ্ডে বিএনপি নেতা মীর আরমান হোসেন হত্যা মামলার এজাহারভুক্ত পলাতক আসামি মো. মিল্লাতকে (৩৬) গ্রেপ্তার করেছে র‌্যাব–৭। শনিবার (৯ আগস্ট) ভোরে ফটিকছড়ির ভূজপুর থানার সন্দ্বীপ নগর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার মিল্লাত সীতাকুণ্ডের জঙ্গল সলিমপুর এলাকার বাসিন্দা। র‌্যাব জানায়, চলতি বছরের ২ জানুয়ারি সীতাকুণ্ড উপজেলা বিএনপির সাবেক বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক এবং চট্টগ্রাম মহানগর ছিন্নমূল বস্তিবাসী সমন্বয় পরিষদের যুগ্ম সম্পাদক মীর আরমান হোসেনকে কুপিয়ে ও ছুরিকাঘাতে হত্যা করা হয়। এ ঘটনায় নিহতের স্ত্রী সীতাকুণ্ড থানায় ১০ জনের নাম উল্লেখ করে এবং আরও ১০–১৫ জন অজ্ঞাতনামাকে আসামি করে মামলা করেন। র‌্যাব–৭ এর সিনিয়র সহকারী পরিচালক এআরএম মোজাফ্ফর হোসেন বলেন, ‘গোপন সংবাদের ভিত্তিতে মিল্লাতের অবস্থান শনাক্ত করে অভিযান চালানো হয়। গ্রেপ্তারের সময় তিনি পালানোর চেষ্টা করলেও ধাওয়া দিয়ে আটক করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে হত্যাকাণ্ডে জড়িত থাকার কথা স্বীকার করেছেন তিনি। পরে তাকে সীতাকুণ্ড মডেল থানায় হস্তান্তর করা হয়। প্রসঙ্গত, এ মামলার প্রধান আসামি আল আমীনকে ১৬ জানুয়ারি কুমিল্লা থেকে এবং তৃতীয় আসামি জসিম উদ্দিনকে ভোলা থেকে গ্রেপ্তার করে আইনশৃঙ্খলা বাহিনী।

সর্বাধিক পঠিত

সংসদের স্পিকারের স্ত্রী দিলারা হাফিজ মারা গেছেন

ভুজপুরে গ্রেপ্তার হলেন সীতাকুণ্ড বিএনপি নেতা হত্যা মামলার আসামি

আপডেট: ০৪:১২:১০ অপরাহ্ন, রবিবার, ১০ অগাস্ট ২০২৫