১২:৫৯ পূর্বাহ্ন, সোমবার, ০৬ জুলাই ২০২৬, ২১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

৫ আগস্ট সুপ্রিম কোর্টসহ সকল আদালত বন্ধ থাকবে

  • আপডেট: ১১:০৪:৪৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২৯ জুলাই ২০২৫
  • 124

সূর্যোদয় ডেস্ক : গণ-অভ্যুত্থান দিবস উপলক্ষে ৫ আগস্ট সুপ্রিম কোর্টসহ দেশের সব আদালত বন্ধ থাকবে বলে বিজ্ঞপ্তি জারি করেছে সুপ্রিম কোর্ট প্রশাসন। ২৯ জুলাই মঙ্গলবার সুপ্রিম কোর্টের আলাদা বিজ্ঞপ্তি থেকে এ তথ্য জানা গেছে। সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেল ড. আজিজ আহমদ ভূঞার সই করা বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গত ২ জুলাই মন্ত্রিপরিষদ বিভাগ থেকে জারি করা প্রজ্ঞাপনে সরকার প্রতিবছর ৫ আগস্ট জুলাই গণঅভ্যুত্থান দিবস (সাধারণ ছুটিসহ) হিসেবে ঘোষণা করা হয়েছে। এমতাবস্থায়, বাংলাদেশ সুপ্রিম কোর্টের উভয় বিভাগ ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ উপলক্ষে আগামী ৫ আগস্ট সাধারণ ছুটির আওতাভুক্ত থাকবে। আরেক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, গত ২ জুলাই মন্ত্রিপরিষদ বিভাগের জারি করা প্রজ্ঞাপনে সরকার প্রতিবছর ৫ আগস্ট জুলাই গণঅভ্যুত্থান দিবস (সাধারণ ছুটিসহ) হিসেবে ঘোষণা করা হয়েছে। এমতাবস্থায়, জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে দেশের সব অধস্তন আদালত ট্রাইব্যুনাল আগামী ৫ আগস্ট সাধারণ ছুটির আওতাভুক্ত থাকবে।

সর্বাধিক পঠিত

চার্টার্ড অ্যাকাউন্ট্যান্ট হওয়ায় রাজনৈতিক রোষানলে আসলাম চৌধুরী

৫ আগস্ট সুপ্রিম কোর্টসহ সকল আদালত বন্ধ থাকবে

আপডেট: ১১:০৪:৪৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২৯ জুলাই ২০২৫