চট্টগ্রাম ব্যুরো : চট্টগ্রামের পটিয়ায় ছাত্রলীগ নেতাকে থানায় সোপর্দ করতে গিয়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতাকর্মীদের পেটানো পটিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার (ওসি) অপসারণের দাবিতে থানার সামনে অবস্থান কর্মসূচি পালন করছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা। বুধবার (২ জুলাই) সকাল ১০টা থেকে তারা থানার মূল প্রবেশপথে অবস্থান নিয়ে স্লোগান দিচ্ছেন। এ সময় পুলিশ ফটক বন্ধ করে থানার ভেতরে অবস্থান নেয়। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় কমিটির সাবেক সহ-সমন্বয়ক খান তালাত মাহমুদ বলেন, ‘ওসি জায়েদ নূরের অপসারণ না হওয়া পর্যন্ত আমরা এখানেই থাকব। বুধবার সকাল থেকে থানার সামনে ‘পটিয়া ব্লকেড’ কর্মসূচি শুরু করে আন্দোলনকারীরা। দাবি একটাই—পটিয়া থানার ওসি আবু জাহেদ মো. নাজমুন নূর পলাশের অপসারণ। চট্টগ্রাম জেলা পুলিশ সুপার মো. সাইফুল ইসলাম সানতু বলেন, তারা থানার সামনে অবস্থান নিয়ে কিছু দাবি জানিয়েছে। বিষয়টি আমরা বিবেচনায় নিচ্ছি। এদিকে ছাত্ররা ঘোষণা দিয়েছে বিকেল তিনটার মধ্যে ওসিকে না সরালে বিকেলে এসপি অফিস ঘেরাও করবে তারা। এদিকে পটিয়া থানার ওসি আবু জাহেদ মো. নাজমুন নূর পলাশ বলেন, বৈষম্যবিরোধী আন্দোলনের নেতাকর্মীরা এক ছাত্রলীগ নেতাকে থানায় নিয়ে আসেন। কিন্তু তারা থানার ভেতরে তাকে মারধর করার চেষ্টা করলে উত্তেজনা সৃষ্টি হয় এবং ধস্তাধস্তির সময় তিন-চারজন পুলিশ সদস্য আহত হন। তবে আন্দোলনকারীরা বলছেন, থানায় এমন কিছুই ঘটেনি—বরং পুলিশ পরিকল্পিতভাবেই লাঠিচার্জ করে তাদের ছত্রভঙ্গ করে। গতকাল রাতে চট্টগ্রামে জাতীয় নাগরিক পার্টি মিডিয়া সেলের মুখপাত্র আরফাত আহমেদ রনি জানান, জাতীয় নাগরিক পার্টি ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাদের ওপর ৪-৫ গাড়ি নিয়ে পটিয়া ওসির নেতৃত্বে ন্যাক্কারজনক হামলার প্রতিবাদে বুধবার (২ জুলাই) সকাল ১০টায় পটিয়া থানার মোড়ে পটিয়া ব্লকেড কর্মসূচি পালন করা হবে।
০২:২৯ পূর্বাহ্ন, সোমবার, ০৬ জুলাই ২০২৬, ২১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম:















