০৩:৩১ পূর্বাহ্ন, সোমবার, ০৬ জুলাই ২০২৬, ২১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

কারাগারে অসুস্থ সাবেক শিল্প প্রতিমন্ত্রী কামাল মজুমদার

  • আপডেট: ০৯:৩১:২২ পূর্বাহ্ন, শুক্রবার, ২৭ জুন ২০২৫
  • 100

সূর্যোদয় প্রতিবেদক : কেরানীগঞ্জে অবস্থিত ঢাকা কেন্দ্রীয় কারাগারে অসুস্থ আওয়ামী লীগ সরকারের সাবেক শিল্প প্রতিমন্ত্রী কামাল আহমেদ মজুমদারকে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে। বৃহস্পতিবার (২৬ জুন) রাত ৮টার দিকে কেন্দ্রীয় কারাগারে হঠাৎ অসুস্থ হয়ে পড়লে কারা কর্তৃপক্ষের নির্দেশে তাকে ঢামেকে নিয়ে আসা হয়। চিকিৎসকরা পরীক্ষা-নিরীক্ষা শেষে রাত সাড়ে ৯টার দিকে তাকে নতুন ভবনের করোনারি কেয়ার ইউনিটে (সিসিইউ) পাঠান। ঢামেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, কারাগার থেকে অসুস্থ অবস্থায় সাবেক প্রতিমন্ত্রী কামাল আহমেদ মজুমদারকে ঢামেকে নিয়ে আসা হয়। বর্তমানে তাকে নতুন ভবনের সিসিইউ’তে চিকিৎসা দেওয়া হচ্ছে। হাসপাতালে নিয়ে আসা কারারক্ষী বিল্লাল হোসেন জানান, সাবেক শিল্প প্রতিমন্ত্রী কামাল আহমেদ মজুমদার রাত ৮টার দিকে হঠাৎ কেন্দ্রীয় কারাগারে অসুস্থ হয়ে পড়েন। পরে দ্রুত ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে আসি। বর্তমানে তিনি হাসপাতালটির সিসিইউ’তে চিকিৎসাধীন রয়েছেন।

সর্বাধিক পঠিত

চার্টার্ড অ্যাকাউন্ট্যান্ট হওয়ায় রাজনৈতিক রোষানলে আসলাম চৌধুরী

কারাগারে অসুস্থ সাবেক শিল্প প্রতিমন্ত্রী কামাল মজুমদার

আপডেট: ০৯:৩১:২২ পূর্বাহ্ন, শুক্রবার, ২৭ জুন ২০২৫