০৩:৩১ পূর্বাহ্ন, সোমবার, ০৬ জুলাই ২০২৬, ২১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

যৌথবাহিনীর অভিযানে ১৬টি ককটেলসহ আটক ছাত্রদল নেতার বাবা

  • আপডেট: ০২:২১:০৩ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ জুন ২০২৫
  • 69

ঝিনাইদহ প্রতিনিধি : ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার পীর গোপালপুর গ্রাম থেকে ১৬টি ককটেলসহ রাজ্জাক মোল্লা (৫০) নামে বিএনপির এক কর্মীকে আটক করেছে যৌথবাহিনী। সোমবার (১৬ জুন) দিবাগত রাত ৩টার দিকে নিজ বাড়ি থেকে তাকে আটক করা হয়। আটক রাজ্জাক মোল্লা ওই গ্রামের আবসার আলী মোল্লার ছেলে। কালীগঞ্জ উপজেলার জামাল ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক নজরুল ইসলাম ভুলু বলেন, আটক রাজ্জাক মোল্লা কালীগঞ্জ উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক আবু তাহেরের বাবা এবং বিএনপির একজন কর্মী। তবে তার কাছ থেকে যে ককটেল পাওয়া গেছে এর দায়ভার সংগঠন নেবে না।কালীগঞ্জ থানার ওসি শহিদুল ইসলাম হাওলাদার জানান, গোপন সংবাদের ভিত্তিতে রাতে জামাল ইউনিয়নের পীর গোপালপুর গ্রামে অভিযান চালায় পুলিশ ও সেনাবাহিনী। অভিযানকালে রাজ্জাক মোল্লার বাড়ি থেকে ১৬টি ককটেল ও ককটেল তৈরির উপকরণ জব্দ করা হয়। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।

সর্বাধিক পঠিত

চার্টার্ড অ্যাকাউন্ট্যান্ট হওয়ায় রাজনৈতিক রোষানলে আসলাম চৌধুরী

যৌথবাহিনীর অভিযানে ১৬টি ককটেলসহ আটক ছাত্রদল নেতার বাবা

আপডেট: ০২:২১:০৩ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ জুন ২০২৫