০৬:১৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ২৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

ডেমরায় পুলিশের ওপর হামলার ঘটনায় মামলা

  • আপডেট: ১০:৫২:৪০ পূর্বাহ্ন, বুধবার, ২৮ মে ২০২৫
  • 97

সূর্যোদয় প্রতিবেদক : রাজধানীর ডেমরার হাজীনগরে অবস্থিত সেবা হসপিটাল অ্যান্ড ল্যাব-এ আলোচিত ডা. ইমরান হোসেনকে গ্রেপ্তারের সময় পুলিশের ওপর হামলার ঘটনায় সিটিটিসি পুলিশ ডেমরা থানায় মামলা দায়ের করেছে। গত ২৬ মে সোমবার রাতে ডিএমপির সিটিটিসি’র সিটি-সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন বিভাগ একটি আভিযানিক দল পাঠিয়ে ডা. ইমরানকে গ্রেপ্তারের জন্য অভিযানে যায়। এ সময় হাসপাতালের পরিচালক, নার্স ও কর্মচারীরা একত্রিত হয়ে পুলিশের ওপর হামলা চালিয়ে ধৃত আসামিকে ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে। এই ঘটনায় সরকারি কাজে বাধা প্রদান ও পুলিশের ওপর হামলার অভিযোগে ডেমরা থানায় একটি মামলা দায়ের করা হয়। মামলায় হাসপাতালের পরিচালক আমিনুল ইসলাম, নার্স হেনা, নার্স রিয়া, নার্স রুমাসহ অজ্ঞাতনামা ২০–২৫ জনকে আসামি করা হয়েছে। জানা যায়, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন-সংক্রান্ত মিরপুর মডেল থানার একটি মামলায় গত সোমবার রাতে ডা. ইমরানকে গ্রেপ্তার করতে অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার মো. বকুল হোসেনের নেতৃত্বে অভিযান পরিচালনা করা হয়। রাত ৮টার দিকে ইমরানকে গ্রেপ্তারের সময় হাসপাতালের পরিচালক, নার্স ও কর্মচারীরা একযোগে পুলিশের ওপর চড়াও হয়। তারা ইট-পাটকেল নিক্ষেপ করে পুলিশের ব্যবহৃত যানবাহনে প্রায় ২ লাখ টাকার ক্ষতি করে। হামলার ঘটনায় পুলিশের কয়েকজন সদস্য ও ডা. ইমরান সামান্য আহত হন। পরে স্থানীয় নাগরিক ও ডেমরা থানা পুলিশের সহায়তায় পুনরায় ডা. ইমরানকে আটক করে প্রাথমিক চিকিৎসা শেষে মিরপুর মডেল থানায় হস্তান্তর করা হয়। এ বিষয়ে তদন্ত কর্মকর্তা, ডেমরা থানার সাব-ইন্সপেক্টর (নিরস্ত্র) মো. আরিফ পাঠান জানান, মঙ্গলবার দুপুরে হাসপাতালে তদন্তে গেলে হামলায় জড়িতদের কাউকে খুঁজে পাওয়া যায়নি। বিষয়টি নিশ্চিত করে ডেমরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাহমুদুর রহমান বলেন, “হামলার পর স্থানীয় সচেতন নাগরিক ও পুলিশের সহায়তায় ডা. ইমরানকে পুনরায় আটক করা হয়। হামলার সঙ্গে জড়িতদের দ্রুত শনাক্ত করে দৃষ্টান্তমূলক শাস্তির আওতায় আনা হবে।

সর্বাধিক পঠিত

সাভারে এনসিপির সমাবেশস্থলে ককটেল বিস্ফোরণ, আহত ৪

ডেমরায় পুলিশের ওপর হামলার ঘটনায় মামলা

আপডেট: ১০:৫২:৪০ পূর্বাহ্ন, বুধবার, ২৮ মে ২০২৫