০৫:৪২ অপরাহ্ন, বুধবার, ২৪ জুন ২০২৬, ১০ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

বাংলাদেশ কনস্যুলেট জেনারেল দুবাইয়ের উদ্যোগে কূটনৈতিক সংবর্ধনা

  • আপডেট: ০২:০৯:৪৯ অপরাহ্ন, শুক্রবার, ২৫ এপ্রিল ২০২৫
  • 129

এরশাদুল হক, দুবাই থেকে : বাংলাদেশের ৫৪তম স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন উপলক্ষ্যে জমকালো সংবর্ধনার আয়োজন করে বাংলাদেশ কনস্যুলেট জেনারেল দুবাই। গত ২২ এপ্রিল মঙ্গলবার রাতে পাঁচ তারকা হোটেল অনন্তরার বলরুমে এ সংবর্ধনার আয়োজন করা হয়। যেখানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আমিরাতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের দুবাই অফিসের হেড অব প্রোটোকল অ্যান্ড অপারেশন মুহাম্মদ আল বাহারি। দূতালয় প্রধান আশফাক হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠানে রাষ্ট্রদূত তারেক আহমেদ ও কনসাল জেনারেল মুহাম্মদ রাশেদুজ্জামান যুক্তরাষ্ট্র, ভারত, পাকিস্তান, শ্রীলঙ্কা, মালয়েশিয়া, দক্ষিণ আফ্রিকা, জাপান, ইন্দোনেশিয়া, ফিলিপাইনসহ প্রায় ৩০টি দেশের কনসাল জেনারেল, কূটনৈতিক মিশনের সদস্য, আমিরাতের উচ্চপদস্থ কর্মকর্তা, গণ্যমান্য ব্যক্তি, স্থানীয় এবং বাংলাদেশ প্রেসক্লাব ইউএইর নেতারা, প্রবাসী গণমাধ্যমকর্মী এবং বাংলাদেশ কমিউনিটির সদস্যরা উপস্থিত ছিলেন। বাংলাদেশ ও আমিরাতের জাতীয় সংগীতের মাধ্যমে বর্ণাঢ্য সংবর্ধনা অনুষ্ঠান শুরু হয়। আমিরাতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্রোটোকল অ্যান্ড অপারেশন মুহাম্মদ আল বাহারি বাংলাদেশের সরকার ও জনগণকে শুভেচ্ছা জানান।

সর্বাধিক পঠিত

বুলেট ট্রেনে বেইজিং পৌঁছেছেন প্রধানমন্ত্রী

বাংলাদেশ কনস্যুলেট জেনারেল দুবাইয়ের উদ্যোগে কূটনৈতিক সংবর্ধনা

আপডেট: ০২:০৯:৪৯ অপরাহ্ন, শুক্রবার, ২৫ এপ্রিল ২০২৫