০৬:৩৩ অপরাহ্ন, বুধবার, ২৪ জুন ২০২৬, ১০ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় চট্টগ্রামের যুবকের মৃত্যু

  • আপডেট: ০১:৪১:২১ অপরাহ্ন, সোমবার, ২১ এপ্রিল ২০২৫
  • 101

মাকসুদর রহমান, সৌদি আরব ব্যুরো : সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় চট্টগ্রামের লোহাগাড়ার এক যুবক নিহত হয়েছেন। ওই যুবকের নাম আকতার হোসেন (৩৫)। গত ১৮ এপ্রিলশুক্রবার বাংলাদেশ সময় রাত আড়াইটার দিকে সৌদি আরবের আবহা মাহাইল শহরের গেরা জেদ্দা সড়কে এই দুর্ঘটনা ঘটে। নিহত যুবক উপজেলার পদুয়া ইউনিয়নের ৩নং ওয়ার্ডের মেহের আলী মুন্সি পাড়ার মুহাম্মদ শফির পুত্র। নিহত আকতার হোসেন বিবাহিত জীবনে তিনি দুই সন্তানের জনক, দীর্ঘদিন তিনি দক্ষিণ আফ্রিকা ছিলেন, সেখান থেকে ফিরে গত ৪ বছর আগে সৌদি আরব পাড়ি আসেন। । জানা গেছে, তিনি সৌদি আরবের আবহা মাহাইল শহরে কসমেটিকসের ব্যবসা করতেন। প্রতিদিনের মত কসমেটিকস মালামাল দোকানে সাপ্লাই দিয়ে টাকা কালেকশন করতে রাস্তা পার হওয়ার সময় দ্রুতগামী একটি গাড়ি তাঁকে ধাক্কা দিলে ঘটনাস্থলে তার মৃত্যু হয়। আব্দুর রহিম নামের বড়হাতিয়া এলাকার এক প্রবাসী জানান, আকতার ভাই আর আমি একই এলাকা মাহাইলে থাকি। সে দোকানে দোকানে কসমেটিকস সামগ্রী পাইকারি সাপ্লাই দিত। প্রতিদিনের মত আজকেও মালামাল সাপ্লাই শেষে নিজের গাড়িটি রাস্তার পাশে রেখে টাকা কালেকশনে যাচ্ছিলেন। রাস্তা পার হওয়ার সময় সৌদি নাগরিকের দ্রুত গতির গাড়িটি আকতারকে সজোরে ধাক্কা দেয়, সাথে সাথেই ঘটনাস্থলে তার মৃত্যু হয়।

সর্বাধিক পঠিত

পুশইনের চেষ্টা কবলে ৯ জন ১৩ ঘণ্টা শূন্যরেখায় নেই খাবার কিংবা পানি

সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় চট্টগ্রামের যুবকের মৃত্যু

আপডেট: ০১:৪১:২১ অপরাহ্ন, সোমবার, ২১ এপ্রিল ২০২৫