১২:১৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ১০ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

লক্ষ্মীপুরে দোকান দখলে নিতে তিন জনকে পিটিয়েছেন বিএনপি নেতা

  • আপডেট: ১১:৩৪:৩৮ পূর্বাহ্ন, বুধবার, ৫ ফেব্রুয়ারী ২০২৫
  • 151

লক্ষ্মীপুর প্রতিনিধি : লক্ষ্মীপুর সদর উপজেলার ভবানীগঞ্জ ইউনিয়নে একটি দোকান দখলে নিতে নারীসহ তিন জনকে পিটিয়ে রক্তাক্ত করেছেন শাহ মোহাম্মদ এমরান নামে এক বিএনপি নেতা। ৪ ফেব্র”য়ারি মঙ্গলবার দুপুরে ভবানীগঞ্জ মাছ বাজার এলাকায় এ ঘটনা ঘটে। আহতরা হলেন- ভবানীগঞ্জ ইউনিয়নের চরভূতা গ্রামের মৃত কিবরিয়া মোল্লার ছেলের গোলাম কুদ্দুস, তার বোন কহিনুর বেগম এবং কুদ্দুসের শ্যালক আসিফ মাহমুদ। স্থানীয়রা আহতদের উদ্ধার করে সদর হাসপাতালে ভর্তি করেছেন। অভিযুক্ত শাহ মোহাম্মদ এমরান সদর উপজেলা পূর্ব বিএনপির যুগ্ম আহ্বায়ক। গোলাম কুদ্দুস ও কহিনুর বেগম জানিয়েছেন, ভবানীগঞ্জ মাছ বাজার এলাকায় জমি নিয়ে মৃত কিবরিয়া মোল্লার স্বজনদের সঙ্গে বিএনপি নেতা শাহ এমরানের দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছে। ৫ আগস্ট রাজনৈতিক পটপরিবর্তনের পর থেকে ভবানীগঞ্জ বাজারে কুদ্দুসের মালিকানাধীন একটি ফার্মেসির দোকান জোর করে দখলে নিতে কখনও তালা, কখনও হুমকি-ধমকি দিয়ে আসছেন এমরান। এ নিয়ে সদর থানা ও সেনা ক্যাম্পে অভিযোগ দেন কহিনুর বেগম। এতে ক্ষুব্ধ হয়ে আজ দুপুরে অনুসারীদের নিয়ে দোকানটি দখল করতে আসেন এমরান। এতে কুদ্দুস বাধা দিলে এমরান ও তার অনুসারীরা হামলা চালান। কুদ্দুসকে পিটিয়ে রক্তাক্ত করা হয়। তাকে বাঁচাতে এলে বোন কহিনুর ও শ্যালক আসিফকেও পিটিয়ে আহত করা হয়। সবশেষে দোকানে তালা ঝুলিয়ে দেন এমরান।

সর্বাধিক পঠিত

পুশইনের চেষ্টা কবলে ৯ জন ১৩ ঘণ্টা শূন্যরেখায় নেই খাবার কিংবা পানি

লক্ষ্মীপুরে দোকান দখলে নিতে তিন জনকে পিটিয়েছেন বিএনপি নেতা

আপডেট: ১১:৩৪:৩৮ পূর্বাহ্ন, বুধবার, ৫ ফেব্রুয়ারী ২০২৫