১২:২১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ১০ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

লক্ষ্মীপুরে বিভিন্ন মন্ডপে সরস্বতী পূজার পুষ্পাঞ্জলি অর্পণ

  • আপডেট: ০১:৩২:১৪ অপরাহ্ন, সোমবার, ৩ ফেব্রুয়ারী ২০২৫
  • 241

লক্ষ্মীপুর প্রতিনিধি : উৎসবমুখর পরিবেশে লক্ষ্মীপুরে উদযাপিত হয়েছে সনাতন ধর্মালম্বীদের সরস্বতী পূজা। সোমবার (৩ ফেব্রুয়ারি) সরস্বতী পূজা উপলক্ষে শহরের বিভিন্ন মন্ডপে ও গুরুত্বপূর্ণ শিক্ষাপ্রতিষ্ঠানে ভক্তরা বিদ্যা ও জ্ঞানের অধিষ্ঠার্থী দেবী সরস্বতীর পাদপদ্মে পুষ্পাঞ্জলি অর্পণ করছেন। হিন্দু সম্প্রদায়ের অন্যতম ধর্মীয় এ উৎসবে অগণিত ভক্ত বিদ্যা ও জ্ঞানের অধিষ্ঠাত্রী দেবী সরস্বতীর চরণে পুষ্পার্ঘ্য অর্পণ করেছেন। অজ্ঞতার অন্ধকার দূর করতে কল্যাণময়ী দেবীর পাদপদ্মে প্রণতি জানিয়েছেন তারা। শহরের প্রতিটি পূজামণ্ডপের বাণী অর্চণায় সমবেত হয়েছেন নানা সাজে সজ্জিত নারী, পুরুষ ও শিশুরা। জেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক শিমুল সাহা জানান, জেলায় এ বছর প্রায় সহস্রাধিক মন্ডপে সরস্বতী পূজা অনুষ্ঠিত হচ্ছে। পূজা নির্ভিঘ্নে সম্পন্ন করতে পূজা উদযাপন পরিষদের পক্ষ থেকে মন্ডপগুলোকে বিভিন্ন দিক নির্দেশনা দেয়া হয়েছে।

সর্বাধিক পঠিত

পুশইনের চেষ্টা কবলে ৯ জন ১৩ ঘণ্টা শূন্যরেখায় নেই খাবার কিংবা পানি

লক্ষ্মীপুরে বিভিন্ন মন্ডপে সরস্বতী পূজার পুষ্পাঞ্জলি অর্পণ

আপডেট: ০১:৩২:১৪ অপরাহ্ন, সোমবার, ৩ ফেব্রুয়ারী ২০২৫