০৯:০৮ পূর্বাহ্ন, রবিবার, ১৭ মে ২০২৬, ৩ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

শেখ হাসিনাতেই আস্থা অঙ্কনের ভিডিও সামাজিক যোগাযোগে ভাইরাল

  • আপডেট: ০৯:২১:৩৭ অপরাহ্ন, শুক্রবার, ৩১ জানুয়ারী ২০২৫
  • 214

মাদারীপুর প্রতিনিধি : মাদারীপুরে শেখ হাসিনাতেই আস্থা গ্রাফিতি অঙ্কনের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়েছে। ফেসবুকে এ-সংক্রান্ত ভিডিও দেখা গেছে। পাশাপাশি মাদারীপুর সদর উপজেলার খোয়াজপুর, পাচখোলা ও ধুরাইল ইউনিয়নের বিভিন্ন দেওয়ালেও এই লেখা দেখা গেছে বলে স্থানীয় সূত্রে জানা গেছে। খোঁজ নিয়ে জানা যায়, গত কয়েকদিন ধরে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ১ মিনিট ১০ সেকেন্ডের একটি ভিডিও মাদারীপুর ছাত্রলীগের বিভিন্ন নেতাকর্মীদের শেয়ার করতে দেয়া যায়। ওই ভিডিওতে দেখা যায়, হেলমেট পরিহিত একজন স্প্রে দিয়ে দেওয়ালে লাল ও সবুজ রঙের গ্রাফিতি করছেন। সেখানে শেখ হাসিনার ছবিও আছে। লেখা আছে ‘শেখ হাসিনাতেই আস্থা। বেশ কিছু দেওয়ালে ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ লেখা আছে। সম্প্রতি ছাত্রলীগকে নিষিদ্ধ ঘোষণা করা হলে মাদারীপুর থেকে অনেক ছাত্রলীগের নেতাকর্মীরা গা ঢাকা দেন। কিন্তু গত কয়েকদিন ধরে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে করা ছাত্রলীগের এই গ্রাফিতি ফেসবুকে ভাইরাল হয়। খোয়াজপুর ইউনিয়নের বাসিন্দা সজিব হোসেন বলেন, কে বা কারা রাতের আঁধারে আড়িয়াল খা সেতুর দেওয়ালে ‘জয় বাংলা ও জয় বঙ্গবন্ধু’ লিখে রেখেছেন। ধুরাইল ইউনিয়নের বাসিন্দা আল-আমিন বলেন, দুদিন আগে সকালে দেখি রাস্তার পাশে একটি দেওয়ালে লেখা ‘শেখ হাসিনাতেই আস্থা’। লেখার সঙ্গে শেখ হাসিনার ছবি ও নিচে মাদারীপুর জেলা ছাত্রলীগ লেখা আছে। এ বিষয়ে মাদারীপুর বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের প্রতিনিধি আ. রহিম বলেন, কয়েকদিন ধরেই বিষয়টি আমাদের নজরে এসেছে। আমরা প্রশাসনকে জানিয়েছি। কিন্তু তাদের কোনো পদক্ষেপ আমাদের চোখে পড়েনি। মাদারীপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল মামুন বলেন, এ বিষয়ে খোঁজখবর নেওয়া হচ্ছে। কারা এই কাজগুলো করছেন। খুব শিগগির এ বিষয়ে ব্যবস্থা নেওয়া হবে।

আগামী সপ্তাহেই বড় ধরনের হামলা চালানোর প্রস্তুতি নিচ্ছে ইসরায়েল ও যুক্তরাষ্ট্র

শেখ হাসিনাতেই আস্থা অঙ্কনের ভিডিও সামাজিক যোগাযোগে ভাইরাল

আপডেট: ০৯:২১:৩৭ অপরাহ্ন, শুক্রবার, ৩১ জানুয়ারী ২০২৫