১২:১৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ১০ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

লক্ষ্মীপুরে অটোরিকশা শ্রমিকদের মুক্তির দাবিতে মানববন্ধন

  • আপডেট: ০৬:০৫:১৯ অপরাহ্ন, শুক্রবার, ১৭ জানুয়ারী ২০২৫
  • 173

লক্ষ্মীপুর প্রতিনিধি : লক্ষ্মীপুরে ট্রাফিক পুলিশের ওপর হামলার ঘটনায় মামলা প্রত্যাহার ও গ্রেপ্তার হওয়া সিএনজিচালিত অটোরিকশা শ্রমিকদের মুক্তির দাবিতে মানববন্ধন করা হয়েছে। আজ ১৭ জানুয়ারি শুক্রবার সকালে লক্ষ্মীপুর প্রেস ক্লাবের সামনে জেলা সিএনজি অটোরিকশা মিশুক মালিক সমিতি ও শ্রমিক ইউনিয়নের ব্যানারে এ আয়োজন করা হয়। এ সময় বক্তব্য দেন জেলা বিএনপির সদস্যসচিব সাহাবউদ্দিন সাবু, জেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম শাহীন, জেলা সিএনজি মালিক সমিতির সভাপতি মনছুর আহমেদ, লক্ষ্মীপুর শ্রমিক ইউনিয়নের সভাপতি নজরুল ইসলাম লিটন, সেক্রেটারি সৌরভ হোসেন ভুলু, শ্রমিক নেতা ফিরোজ মাহমুদ মিরজু ও জাহাঙ্গীর আলম প্রমুখ। বক্তারা বলেন, গত ১৫ জানুয়ারি বুধবার দুপুরে গর্ভবতী এক নারীকে নিয়ে হাসপাতালে যাওয়ার সময় ট্রাফিক পুলিশ অটোরিকশা আটকে রেখে চালককে হয়রানি করে। এতে পুলিশের সঙ্গে কয়েকজন শ্রমিকের বাকবিতণ্ডা হয়। এটি হামলার ঘটনা সাজিয়ে ৯০ জনের বিরুদ্ধে মামলা দায়ের করে ট্রাফিক পুলিশ। এরমধ্যে ১৬ জনকে গ্রেপ্তারও করা হয়েছে, যারা ঘটনার সঙ্গে জড়িত নয়। আগামী রোববারের (১৯ জানুয়ারি) মধ্যে ঘটনাটি মীমাংসা করে গ্রেপ্তার শ্রমিকদের মুক্তিসহ মামলা প্রত্যাহারে পুলিশ সুপারের কাছে দাবি জানিয়েছেন শ্রমিক নেতারা। তা না হলে কঠোর আন্দোলনের কর্মসূচির হুঁশিয়ারি দেন তারা।

সর্বাধিক পঠিত

পুশইনের চেষ্টা কবলে ৯ জন ১৩ ঘণ্টা শূন্যরেখায় নেই খাবার কিংবা পানি

লক্ষ্মীপুরে অটোরিকশা শ্রমিকদের মুক্তির দাবিতে মানববন্ধন

আপডেট: ০৬:০৫:১৯ অপরাহ্ন, শুক্রবার, ১৭ জানুয়ারী ২০২৫