০৩:১৭ পূর্বাহ্ন, শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ৬ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

বৈষম্যবিরোধী ছাত্রদের গাড়িবহরে হামলা ও সংঘর্ষে আহত ২০

  • আপডেট: ০৪:০২:১৫ অপরাহ্ন, মঙ্গলবার, ৩১ ডিসেম্বর ২০২৪
  • 194

বাগেরহাট প্রতিনিধি : বাগেরহাটের মোল্লাহাটে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের গাড়িবহরে হামলার ঘটনা ঘটেছে। আজভ৩১ ডিসেম্বর মঙ্গলবার সকালে ‘মার্চ ফর ইউনিটি’ কর্মসূচিতে যোগদানের উদ্দেশ্যে খুলনা মহানগর থেকে শিক্ষার্থীদের বহনকারী ২৫টি বাস ঢাকার উদ্দেশে যাত্রা করে। জানা যায়, যাত্রাপথে বাগেরহাটের মোল্লাহাট মাদ্রাসাঘাট এলাকায় পৌঁছালে স্থানীয় সন্ত্রাসীরা গাড়িবহর লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করে এবং গাড়ি থামিয়ে কয়েকজনকে মারধর করে। পরে শিক্ষার্থীরা প্রতিরোধ গড়ে তুললে মুহূর্তেই রণক্ষেত্রে পরিণত হয় গোটা এলাকা। ঘণ্টাব্যাপী সংঘর্ষে ২০ জন আহত হওয়ার খবর পাওয়া গেছে। শিক্ষার্থীরা জানান, বেলা সাড়ে ১১টার দিকে মোল্লাহাট অতিক্রম করার সময় আগে থেকে ওত পেতে থাকা সন্ত্রাসীরা তাদের গাড়িবহরে হামলা চালায়। এ সময় স্থানীয়রাও তাদের সহযোগিতা করেন বলে অভিযোগ করেছেন শিক্ষার্থীরা। থানার সামনে ঘটনা হওয়া সত্ত্বেও পুলিশ ছিল নীরব ভূমিকায়, এমনটাই অভিযোগ তাদের। মোল্লাহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম জানান, ইমাদ পরিবহন নামের একটি বাসের সঙ্গে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের গাড়িবহরকে সাইড দেওয়াকে কেন্দ্র করে বাগবিতণ্ডার একপর্যায়ে পরিবহন শ্রমিকদের সঙ্গে সংঘর্ষের ঘটনা ঘটে। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

সর্বাধিক পঠিত