মাকসুদর রহমান, সৌদি আরব ব্যুরো : বাসস্থান, শ্রম ও সীমান্ত নিরাপত্তা আইন লঙ্ঘনের দায়ে সৌদি আরবে গত এক সপ্তাহে আরও ২০ হাজার ১৫৯ জন অবৈধ প্রবাসীকে গ্রেফতার করেছে পুলিশ। গত ১২ থেকে ১৮ ডিসেম্বর পর্যন্ত দেশব্যাপী অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। গতকাল ২১ ডিসেম্বর শনিবার সৌদি সংবাদমাধ্যম আরব নিউজ এই খবর জানিয়েছে। সংশ্লিষ্ট সরকারি সংস্থার সঙ্গে নিরাপত্তা বাহিনী পরিচালিত যৌথ অভিযানে গ্রেফতার করা প্রবাসীদের মধ্যে ১১ হাজার ৩০২ জনকে আবাসিক, পাঁচ হাজার ৬৫২ জনকে সীমান্ত নিরাপত্তা ও তিন হাজার ২০৫ জনকে শ্রম আইন লঙ্ঘনের দায়ে গ্রেফতার করা হয়। সৌদির সীমান্ত পার হওয়ার চেষ্টাকালেও এক হাজার ৮৬১ জনকে গ্রেফতার করে দেশটির পুলিশ। এদের মধ্যে ৩৩ শতাংশ ইয়েমেন, ৬৫ শতাংশ ইথিওপিয়া ও দুই শতাংশ অন্যান্য দেশের নাগরিক। একইসঙ্গে অবৈধভাবে রাজ্য ত্যাগের চেষ্টাকালে আরও মোট ১১২ জনকে গ্রেফতার করা হয়। এদিকে, সৌদি পুলিশ আইন লঙ্ঘনকারীদের পরিবহন, আশ্রয় ও নিয়োগের সঙ্গে জড়িত ১৭ জনকে গ্রেফতার করেছে। এর আগে, গত ৫ থেকে ১১ ডিসেম্বর পর্যন্ত অভিযান চালিয়ে মোট ১৯ হাজার ৮৩১ জন প্রবাসীকে গ্রেফতার করে দেশটি। সৌদি আরবে বর্তমানে আইনি প্রক্রিয়ার বিভিন্ন ধাপে রয়েছেন ২৯ হাজার ৫৪০ প্রবাসী। তাদের মধ্যে ২৬ হাজার ৪১১ জন পুরুষ ও্ দুই হাজার ৬১৯ জন নারী।
০৬:৫৮ অপরাহ্ন, বুধবার, ২৪ জুন ২০২৬, ১০ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম:




















