০৪:০৬ পূর্বাহ্ন, শুক্রবার, ২৬ জুন ২০২৬, ১১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

সেনাবাহিনীর অভিযানে চট্টগ্রামের লোহাগাড়ায় দুই মাদক কারবারি গ্রেপ্তার

  • আপডেট: ০১:০৫:২৯ অপরাহ্ন, শনিবার, ১৬ নভেম্বর ২০২৪
  • 154

লোহাগাড়া প্রতিনিধি : চট্টগ্রামের লোহাগাড়ায় পৃথক অভিযান চালিয়ে দুই মাদককারবারি গ্রেপ্তার করেছে সেনাবাহিনী। গতকাল ১৫ নভেম্বর শুক্রবার সন্ধ্যা ৬টার দিকে উপজেলার উত্তর কলাউজান রাবার ড্যাম ও আমিরাবাদ হাছির পাড়া গ্রামে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। এ সময় তাদের কাছ থেকে ৩২০ লিটার চোলাই মদ, ৩.৪ কেজি গাঁজা ও ৭টি দেশীয় তৈরি দা-ছোরা উদ্ধার করা হয়। গ্রেপ্তাররা হলেন উপজেলার উত্তর কলাউজানের বিমল দাশের ছেলে টিসু দাশ (৪৮) ও আমিরাবাদ হাছির পাড়া গ্রামের নুরুল কবিরের ছেলে দুলু মিয়া। জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে সঙ্গীয় ফোর্স নিয়ে পৃথক অভিযান চালিয়ে দুজনকে গ্রেপ্তার করেন লোহাগাড়া আর্মি ক্যাম্পের কমান্ডার মেজর মুহাম্মদ সাঈদ হাসান। পরে উদ্ধারকৃত মালামালসহ গ্রেপ্তারদের থানায় হস্তান্তর করা হয়। লোহাগাড়া থানার ডিউটি অফিসার এএসআই শরীফ মো. ইকরামুল হক বলেন, ‘দেশীয় তৈরি চোলাই মদ, গাঁজা ও ৭টি দা-ছোরাসহ ২ মাদককারবারিকে থানায় হস্তান্তর করেছে সেনাবাহিনী।

সর্বাধিক পঠিত

ভেনেজুয়েলায় জোড়া ভূমিকম্পে এখন পর্যন্ত নিহতের সংখ্যা ১৬৪

সেনাবাহিনীর অভিযানে চট্টগ্রামের লোহাগাড়ায় দুই মাদক কারবারি গ্রেপ্তার

আপডেট: ০১:০৫:২৯ অপরাহ্ন, শনিবার, ১৬ নভেম্বর ২০২৪