০৭:৪০ অপরাহ্ন, বুধবার, ২৪ জুন ২০২৬, ১০ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

লেবাননে ইসরায়েলি বিমান হামলায় এক বাংলাদেশি যুবক নিহত

  • আপডেট: ১২:০৮:৩৬ অপরাহ্ন, রবিবার, ৩ নভেম্বর ২০২৪
  • 161

সূর্যোদয় প্রতিবেদক : লেবাননে ইসরায়েলি বিমান হামলায় মোহাম্মদ নিজাম উদ্দিন নামে এক বাংলাদেশি যুবক নিহত হয়েছেন। তিনি ব্রাহ্মণবাড়িয়া বাসিন্দা। লেবাননের স্থানীয় সময় শনিবার রাতে বৈর”তের বাংলাদেশ দূতাবাস এ তথ্য জানিয়েছে। দূতাবাস জানায়, অতীব দুঃখের সঙ্গে জানানো যাচ্ছে যে লেবানন প্রবাসী বাংলাদেশি রেমিট্যান্স যোদ্ধা মোহাম্মদ নিজাম উদ্দিন, বয়স ৩১ বছর ১১ মাস বিকেল ৩টা ২৩ মিনিটে বৈর”তের হাজমিয়ে এলাকায় কর্মস্থলে যাওয়ার পথে (একটি কফি শপে অবস্থানকালে) বিমান হামলায় আক্রান্ত হয়ে ঘটনাস্থলে মৃত্যুবরণ করেন। নিহত নিজাম উদ্দিন ব্রাহ্মণবাড়িয়া কসবা উপজেলার খারেরা এলাকার বাসিন্দা। তার বাবা মোহাম্মদ আবদুল কুদ্দুস এবং মা মোসা. আনোয়ারা বেগম। ইসরায়েলি বিমান হামলায় নিজাম উদ্দিনের মৃত্যুতে লেবাননে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত এয়ার ভাইস মার্শাল জাভেদ তানভীর খান গভীর শোক প্রকাশ করেন। তিনি তার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন ও শোকাহত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।

সর্বাধিক পঠিত

পুশইনের চেষ্টা কবলে ৯ জন ১৩ ঘণ্টা শূন্যরেখায় নেই খাবার কিংবা পানি

লেবাননে ইসরায়েলি বিমান হামলায় এক বাংলাদেশি যুবক নিহত

আপডেট: ১২:০৮:৩৬ অপরাহ্ন, রবিবার, ৩ নভেম্বর ২০২৪