০৭:৪০ অপরাহ্ন, বুধবার, ২৪ জুন ২০২৬, ১০ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

দুবাইয়ে বাংলাদেশ কনস্যুলেটে বিশ্ব শিশু দিবস উদযাপন

মুহাম্মদ এরশাদুল হক, দুবাই থেকে : বাংলাদেশ কনস্যুলেট জেনারেল, দুবাই ও উত্তর আমিরাতের উদ্যোগে বিশ্ব শিশু দিবস ও শিশু অধিকার সপ্তাহ-২০২৪ উদযাপন করা হয়েছে। গত ১২ অক্টোবর কনস্যুলেটের কনফারেন্স রুমে দিবসটিতে সকালে শিশুদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ করা হয়। কনসাল জেনারেল মুহাম্মদ রাশেদুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠিত এ অনুষ্ঠানে কনস্যুলেটের সকল কর্মকর্তা-কর্মচারী, অংশগ্রহণকারী শিশু-কিশোর ও তাদের অভিভাবকরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠান সঞ্চালনা করেন কাউন্সিলর ও দূতালয় প্রধান মুহাম্মদ আশফাক হোসেইন। পুরস্কার বিতরণ পর্বে প্রত্যেকের আঁকা ছবি প্রদর্শন করা হয় এবং শিশুদের পুরস্কার হিসেবে উপহার ও সার্টিফিকেট প্রদান করা হয়। সভাপতির বক্তব্যে কনসাল জেনারেল মো. রাশেদুজ্জামান বলেন, জাতিসংঘ ঘোষিত বিশ্ব শিশু দিবস পালনের মূল উদ্দেশ্য হচ্ছে অভিভাবকদের মধ্যে শিশুদের যত্ন, শারীরিক, মানসিক ও সামাজিক বিকাশ সাধনে ভূমিকা পালনের বিষয়ে সচেতনতা তৈরি, সেই সাথে শিশুদের বিশেষ গুরুত্ব প্রদান। শেষে অংশগ্রহণকারী সকল শিশুকে নিয়ে ফটোসেশন করা হয় এবং শিশুদের আপ্যায়ন করা হয়।

সর্বাধিক পঠিত

পুশইনের চেষ্টা কবলে ৯ জন ১৩ ঘণ্টা শূন্যরেখায় নেই খাবার কিংবা পানি

দুবাইয়ে বাংলাদেশ কনস্যুলেটে বিশ্ব শিশু দিবস উদযাপন

আপডেট: ০১:৫০:০৮ অপরাহ্ন, বুধবার, ১৬ অক্টোবর ২০২৪