আরব আমিরাত ব্যুরো : বাংলাদেশের তৈরি পোশাকের ব্যাপক জনপ্রিয়তা রয়েছে আরব আমিরাতের বাজারে। আমিরাতে বাংলাদেশী গার্মেন্টস ব্যবসায়ীরা নতুন দিগন্তে সূচনা করেছে। কিন্তু বাংলাদেশ থেকে এই পোশাকাদি আনতে গিয়ে দেশীয় নৌবন্দরে নানা রকম সমস্যার পাশাপাশি পোশাকাদি ভর্তি কন্টেইনার আনতে দেরি হওয়ায় পোশাকের বাজারটি ধরে রাখা কষ্টসাধ্য হয়ে পড়ে।এখানে অনেকদিন ধরে বাংলাদেশিদের ভিসা বন্ধ রয়েছে। বিশেষ করে যদি গার্মেন্টস সেক্টরের জন্য ভিসা চালু করা হতো তাহলে গার্মেন্টস ব্যবসায়ীরা দেশের সুনামের পাশাপাশি ব্যাপক উন্নয়ন করতে পারতো। অপরদিকে প্রচুর বৈদেশিক মুদ্রা দেশে পাঠাতে পারতো। গতকাল শুক্রবার (২০ সেপ্টেম্বর) রাস আল খাইমাহ রাক মলে বাংলাদেশী মালিকানাধীন স্মার্ট এন্ড স্টাইল আউটলেট এর শুভ উদ্বোধনকালে বক্তারা একথা বলেন। ফিতা কেটে প্রতিষ্ঠানটি উদ্বোধন করেন বাংলাদেশ বিজনেস কাউন্সিল দুবাইয়ের সিনিয়র সহ-সভাপতি সিআইপি আইয়ুব আলী বাবুল। এ সময় উপস্থিত ছিলেন স্মার্ট এন্ড স্টাইল প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা পরিচালক শহিদুল ইসলাম, বাংলাদেশ বিজনেস কাউন্সিল সভাপতি আজমান, প্রকৌশলী জিল্লুর রহমান বিবিসি আজমান জেনারেল সেক্রেটারি মোঃ হেলাল উদ্দিন সিআইপি, ব্যবসায়ী কামাল হোসেন সুমন, ইমন মোহাম্মদ হাকিম প্রেসিডেন্ট আরজিটিএ আজমান, সাংবাদিক সাইফুল ইসলাম তালুকদার, হুমায়ুন কবির ভাইস প্রেসিডেন্ট বিবিসি আজমান,মোহাম্মদ আলতাফ হোসেন সিআইপি,ভাইস প্রেসিডেন্ট বিবিসি আজমান, মনিরুজ্জামান মনির আরজিটিএ সেক্রেটারি, ব্যবসায়ী মাসুম বিল্লাহ, প্রবাসী সাংবাদিক সমিতির সভাপতি সাইফুল ইসলাম তালুকদার, মোহাম্মদ মাহফুজ মিয়া,মোহাম্মদ নাসির, লোকমান খান সহ কমিউনিটির বিশিষ্ট ব্যক্তিবর্গ। প্রতিষ্ঠানটি উদ্বোধনকালে প্রতিষ্ঠানের মালিক মোহাম্মদ শহিদুল ইসলাম সবার দোয়া ও সহযোগিতা কামনার পাশাপাশি আমিরাতে বন্ধ ভিসার দ্বার উন্মুক্ত করার জন্য যথাযথ কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেন। তিনি বলেন,স্মার্ট এন্ড স্টাইল আউটলেট এই মার্কেটে পাওয়া যাবে শার্ট, প্যান্ট, টি-শার্ট, জুতা ব্যাগ,শাড়ি সালোয়ার কামিজ,পারফিউম সহ লেডিস আইটেমের বিভিন্ন পণ্য।
০৮:০১ অপরাহ্ন, বুধবার, ২৪ জুন ২০২৬, ১০ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম:




















