০৬:২০ অপরাহ্ন, শনিবার, ২৭ জুন ২০২৬, ১৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

বঙ্গবন্ধু সেতুতে ট্রাক ও বাসের সংঘর্ষে তিন জন নিহত

  • আপডেট: ১১:৩৫:৫৬ পূর্বাহ্ন, শনিবার, ৭ সেপ্টেম্বর ২০২৪
  • 209

সিরাজগঞ্জ প্রতিনিধি : সিরাজগঞ্জে বঙ্গবন্ধু সেতুতে ট্রাক ও বাসের সংঘর্ষে তিন জন নিহত হয়েছেন। আহত হয়েছে সাত জন। ৭ সেপ্টেম্বর শনিবার ভোর রাতে সেতুর ১৩ নম্বর পিলারের সামনে এই দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন সদর উপজেলার বাগবাটি ইউনিয়নের পিপুলবাড়িয়ার এলাকার বাসিন্দা সফর শেখের ছেলে রহিজ উদ্দিন, রহিজ উদ্দিনের ছেলে রিপু (২৬) এবং একই উপজেলার বনবাড়িয়া গ্রামের সুশান্ত শেখরের ছেলে চন্দ্র শেখর। বঙ্গবন্ধু সেতু পশ্চিম থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল কাদের জিলানী বিষয়টি নিশ্চিত করে বলেন, সিরাজগঞ্জ থেকে ঢাকা এক্সপ্রেস পরিবহনের একটি যাত্রীবাহী বাস ভোররাতে বঙ্গবন্ধু সেতুর ১৩ নম্বর পিলার এলাকায় পৌঁছালে চালক নিয়ন্ত্রণ হারিয়ে সামনে থাকা একটি ট্রাককে ধাক্কা দেয়। এতে বাসটির সামনের অংশ দুমড়ে-মুচড়ে যায় এবং ঘটনাস্থলেই তিন বাসযাত্রী নিহত এবং আহত হন সাত জন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে নিহত ও আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠায়। সিরাজগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের দায়িত্বরত চিকিৎসক ডা. ফয়সাল আহমেদ বলেন, ‘দুর্ঘটনায় নিহত তিন জনের মরদেহ মর্গে রাখা আছে। এ ছাড়াও আহতদের মধ্যে কয়েকজন প্রাথমিক চিকিৎসা নিয়ে চলে গেছেন এবং তিন জন গুরুতর অবস্থায় ভর্তি আছেন।

সর্বাধিক পঠিত

দেশের বাজারে সোনার দাম বাড়ানো হয়েছে ভরিতে ৫৪৮২ টাকা

বঙ্গবন্ধু সেতুতে ট্রাক ও বাসের সংঘর্ষে তিন জন নিহত

আপডেট: ১১:৩৫:৫৬ পূর্বাহ্ন, শনিবার, ৭ সেপ্টেম্বর ২০২৪