০৮:৪৫ অপরাহ্ন, বুধবার, ২৪ জুন ২০২৬, ১০ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

আরব আমিরাতে বাংলাদেশের ফটিকছড়ির শিশু নিহত

  • আপডেট: ০১:৫৭:২৪ অপরাহ্ন, শুক্রবার, ৩০ অগাস্ট ২০২৪
  • 178

রায়হান চৌধূরী, সংযুক্ত আরব আমিরাত ব্যুরো : সংযুক্ত আরব আমিরাতে সড়ক দুর্ঘটনায় স্কুল পড়ুয়া শিশু সায়ান (৮) মারা গেছে। গ্রীষ্মের ছুটিতে বাংলাদেশ ভ্রমণ শেষে গত ১৬ আগস্ট তারা সপরিবারে আমিরাতে আসেন। জানা যায়, গ্রীষ্মের ছুটি শেষে স্কুল খোলা হলে স্কুলবাসে অন্য শিক্ষার্থীদের মতো মঙ্গলবার (২৭ আগস্ট) সায়ান ও সাইফান দুই ভাইও স্কুলের উদ্দেশে রওনা হয়। চট্টগ্রামের ফটিকছড়ির হানিফ সুমনের দুই সন্তানের মধ্যে সায়ান ছিল বড়। স্থানীয় গণমাধ্যম সূত্রে জানা যায়, প্রাথমিক তদন্তের তথ্য মতে দ্রুতগতি, অবহেলা ও চালকের অমনোযোগিতার কারণে এ দুর্ঘটনা ঘটেছে। ফলে গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। পুলিশ সূত্রে জানা যায়, গাড়িতে ১২ জন শিক্ষার্থী ছিল, তারা সবাই এশিয়ান। সায়ানের ছোট ভাই সাইফানসহ ১১ জন আহত অবস্থায় বর্তমানে চিকিৎসাধীন রয়েছেন।

সর্বাধিক পঠিত

পুশইনের চেষ্টা কবলে ৯ জন ১৩ ঘণ্টা শূন্যরেখায় নেই খাবার কিংবা পানি

আরব আমিরাতে বাংলাদেশের ফটিকছড়ির শিশু নিহত

আপডেট: ০১:৫৭:২৪ অপরাহ্ন, শুক্রবার, ৩০ অগাস্ট ২০২৪