মাকসুদর রহমান, সৌদি আরব ব্যুরো : সৌদি আরবে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় লিয়ন ফকির (২৬) ও নাজমুল শেখ (২৫) নামে দুই বাংলাদেশি যুবক নিহত হয়েছেন। তাদের গ্রামের বাড়ি ফরিদপুরের ভাঙ্গা উপজেলায়। গত ২৪ আগস্ট শনিবার দিবাগত রাতে সৌদি আরবে কোম্পানির কাজ শেষ করে বাসায় ফেরার পথে প্রাইভেটকার ও মালবাহী ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই লিয়ন নিহত হয়। আপরদিকে একই দুর্ঘটনায় গুরুতর আহত নাজমুল শেখ গতকাল ২৭ আগস্ট মঙ্গলবার চিকিৎসাধীন অবস্থায় মারা গেছে। দুর্ঘটনায় নিহত লিয়ন ফকিরের মামা লেবু মিয়া জানান, ১১ মাস আগে আমার ভাগিনা লিয়ন সৌদি আরবে যায়। গত ২৪ আগস্ট শনিবার শনিবার রাতে ডিউটি শেষে বাসায় ফেরার পথে এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় পড়ে। এতে তাদের গাড়িতে থাকা ৭ শ্রমিকের মধ্যে ৬ জন মারা গেছেন। নিহত অপর যুবক হলেন ভাঙ্গা উপজেলার তুজারপুর ইউনিয়নের ভদ্রাসন গ্রামের ইউনুস শেখের ছেলে নাজমুল (২৫)। গত শনিবার দিবাগত রাতে সৌদির দাম্মাম শহরে কাজ শেষে বাসায় ফেরার পথে প্রাইভেটকার ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নাজমুল গুরুতর আহত হয়। পরে তিনদিন হাসপাতালে মৃত্যু সঙ্গে পাঞ্জা লড়ে গতকাল মঙ্গলবার সকালে নাজমুলের মৃত্যু হয়। তিন দিনের ব্যবধানে ভাঙ্গার দুই প্রবাসীর মৃত্যু হলো। শনিবার রাতে সৌদি আরবে কাজ শেষ করে বাসায় ফেরার পথে সড়ক দুর্ঘটনায় নাজমুল আহত হয়। আজ সকালে নাজমুলও মারা গেছে।
০৮:৪৪ অপরাহ্ন, বুধবার, ২৪ জুন ২০২৬, ১০ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম:




















