মুসা আহম্মেদ, কুয়েত ব্যুরো: কুয়েতে অবস্থানরত চট্টগ্রামের প্রবাসীদের উদ্যোগে ঈদ পুনর্মিলনী উৎসব অনুষ্ঠিত হয়েছে। গত ১৮ জুন মঙ্গলবার রাতে কুয়েত সিটির রাজবাড়ী হোটেলে এ ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত হয়। চট্টগ্রামের চট্টগ্রামের প্রবাসীদের সংগঠক শামসুল হকের সভাপতিত্বে ও বেলাল উদ্দিনের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুয়েত বাংলাদেশ কমিউনিটির সভাপতি মুরাদুল হক চৌধুরী মুরাদ। অনুষ্ঠানে বিশেষ বক্তা ছিলেন বিশিষ্ট ব্যবসায়ী মহিউদ্দিন, নুরুন্নবী, মুসা চৌধুরী, কামাল উদ্দিন, আবু তাহের, লোকমান হোসেন, মো. মনসুর, গাজী তোফাজ্জল হোসেন, মো. রাশেদ, মোহাম্মদ ইউনুস, সুমন বড়ুয়াসহ চট্টগ্রামের বিভিন্ন ব্যবসায়ীরা উপস্থিত ছিলেন। কুয়েতে অবস্থানরত চট্টগ্রামের প্রবাসীদের সুখে দুঃখে ঐক্যবদ্ধভাবে পাশে থাকার অঙ্গীকার করেন।
১০:২৭ অপরাহ্ন, বুধবার, ২৪ জুন ২০২৬, ১০ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম:




















