০৯:২৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ১১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

আশুলিয়ায় র‌্যাব-৪ এর অভিযানে ৩ মাদক কারবারি আটক

  • আপডেট: ০৪:৩১:৩২ অপরাহ্ন, সোমবার, ৩ জুন ২০২৪
  • 267

মোঃ বাবুল শেখ, স্টাফ রিপোর্টারঃ ঢাকা জেলার আশুলিয়ার বিভিন্ন এলাকায়  পৃথক অভিযানে চালিয়ে ০৩ জন মাদক কারবারিকে গ্রেফতার করেছে র‌্যাব-৪, এসময় তাহাদের নিকট তল্লাশি চালিয়ে ৩২৯ গ্রাম হেরোইন ও ২৬০ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়।

গত ১ জুন শনিবার দুপুরে র‌্যাব-৪ এর একটি আভিযানিক দল ঢাকা জেলার আশুলিয়া থানাধীন মোজারমিল বাসস্ট্যান্ড এলাকায় অভিযান পরিচালনা করে ৩৩,০০,০০০/- (তেত্রিশ লক্ষ) টাকা মূল্যমানের ৩২৯ গ্রাম হেরোইনসহ নিম্নোক্ত ০১ জন মাদক কারবারি’কে গ্রেফতার করতে সক্ষম হয়ঃ গ্ৰেফতারকৃত মাদক কারবারি হলোঃ রাজশাহী জেলার মোঃ তরিকুল (৫৪)। অপরদিকে ০১ জুন ২০২৪ তারিখ রাতে ঢাকা জেলার আশুলিয়া থানাধীন শ্রীপুর বাসষ্ট্যান্ড এলাকায় অভিযান পরিচালনা করে ২৬০ বোতল ফেনসিডিলসহ  ০২ জন মাদক কারবারি’কে গ্রেফতার করতে সক্ষম হয়। গ্ৰেফতারকৃত মাদক কারবারি হলোঃ ঠাকুরগাও জেলার আজগর আলী ও রংপুর জেলার অমল চন্দ্র বিশ্বাস (৩৭)। র‌্যাব-৪ প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় যে, গ্রেফতারকৃত আসামীরা পরষ্পর যোগসাজশে দীর্ঘদিন যাবৎ লোক চক্ষুর আড়ালে দেশের বিভিন্ন স্থান হতে অবৈধ মাদকদ্রব্য হেরোইন ও ফেনসিডিল সংগ্রহ করে ঢাকা জেলার সাভার, ধামরাই, আশুলিয়াসহ  নিকটবর্তী বিভিন্ন এলাকার ডিলার ও খুচরা মাদক বিক্রেতাদের নিকট বিক্রয় করে আসছিলো।

সর্বাধিক পঠিত

পুশইনের চেষ্টা কবলে ৯ জন ১৩ ঘণ্টা শূন্যরেখায় নেই খাবার কিংবা পানি

আশুলিয়ায় র‌্যাব-৪ এর অভিযানে ৩ মাদক কারবারি আটক

আপডেট: ০৪:৩১:৩২ অপরাহ্ন, সোমবার, ৩ জুন ২০২৪