০৫:০১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ১১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

আধিপত্য বিস্তারে উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পে হেডমাঝিকে গুলি করে হত্যা

  • আপডেট: ০২:৩১:৩৬ অপরাহ্ন, সোমবার, ১৩ মে ২০২৪
  • 248

কক্সবাজার প্রতিনিধি: কক্সবাজারের উখিয়ায় আধিপত্য বিস্তারের জেরে প্রতিপক্ষের গুলিতে রোহিঙ্গা কমিউনিটির হেডমাঝি নিহত হয়েছেন। সোমবার ১৩ মে ভোরে উপজেলার ৪-এক্সটেনশন নম্বর রোহিঙ্গা ক্যাম্পের সি-৩ ব্লকে এ ঘটনা ঘটে। নিহত মোহাম্মদ ইলিয়াছ (৪৩) উখিয়ার ৪-এক্সটেনশন নম্বর রোহিঙ্গা ক্যাম্পের সি-ব্লকের আবুল কাশেমের ছেলে ও ব্লকের হেডমাঝি (কমিউনিটি ছিলেন। উখিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. শামীম হোসেন বলেন, রোববার রাতে ইলিয়াছ নিজ ঘরে ঘুমিয়ে ছিলেন। ভোরে ১০-১৫ জন দুর্বৃত্ত ঘরের দরজা ভেঙে তাকে তুলে নিয়ে যায়। পরে পার্শ্ববর্তী হ্যান্ডিক্যাপ অফিসের পেছনে নিয়ে গুলি করে পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই ইলিয়াছের মৃত্যু হয়। জড়িতদের গ্রেপ্তারের চেষ্টা চলছে

সর্বাধিক পঠিত

লক্ষ্মীপুরে শিশুসহ ৩ জনকে হত্যা, আটক একজন

আধিপত্য বিস্তারে উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পে হেডমাঝিকে গুলি করে হত্যা

আপডেট: ০২:৩১:৩৬ অপরাহ্ন, সোমবার, ১৩ মে ২০২৪